অসমের বন্যা দুর্গতদের আর্থিক সাহায্য কার্তিকের
অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি। টানা বৃষ্টির ফলে প্রাণহানি ও সম্পত্তির ক্ষতিও হয়েছে। এই কঠিন সময়ে সাহায্যের জন্য এগিয়ে আসছেন বহু বলিউড তারকা। সলমনের পরে কার্তিক আরিয়ানও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বন্যাদুর্গতদের আর্থিক সাহায্য করেছেন অভিনেতা। অসমের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ১ কোটি টাকা দান করেছেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এই উদ্যোগের জন্য সোশ্যাল মিডিয়ায় কার্তিক আরিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।