পর্যটকদের নাথুলায় যেতে নিষেধ
এই সময়, শিলিগুড়ি: ভারত-চিন সীমান্ত বৈঠকের জন্য ১ অগস্ট এবং ১৫ অগস্ট নাথুলায় পর্যটকদের বেড়াতে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করল ভারতীয় সেনা। দু’দেশের সীমান্ত রক্ষীদের পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজনে বছরের বিভিন্ন সময়ে এই ধরনের সীমান্ত বৈঠক হয়। নিরাপত্তার কারণেই বৈঠকের দিনগুলিতে সাধারণ মানুষকে নাথুলায় ঢুকতে দেওয়া হয় না। এই ব্যাপারে ভারতীয় সেনার পক্ষ থেকে চিঠি দিয়ে সিকিম পর্যটন দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে যাতে ওই দু’টি দিন পর্যটকদের জন্য কোনও পারমিট ইস্যু করা না-হয়।