PM Narendra Modi Creates World Record: ৩২৮ মিলিয়ন ভিউ! BTS-কেও ছাপিয়ে বিশ্ব রেকর্ড প্রধানমন্ত্রী মোদীর | PM Narendra Modi Creates World Record with Highest Views in Reels, It Has got 328 Million Views till now
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit: PTI
নয়া দিল্লি: বিশ্ব রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। ইন্সটাগ্রামে (Instagram) এখন শুধু তাঁরই চর্চা। সকলের ইন্সটা ফিড জুড়ে শুধু প্রধানমন্ত্রী মোদীর রিল। ২৪ ঘণ্টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রিলে ভিউ হয়েছে ৩২৮ মিলিয়ন! যা সর্বোচ্চ ভিউ।
নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে আন্দোলনে নেমেছে যুবসমাজ। তাদের সঙ্গে তাদের ভাষাতেই সংযোগ তৈরি করতে ইন্সটাগ্রামে রিলস পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। আগে থেকেই ইন্সটাগ্রামে সক্রিয় থাকলেও, দেশের জনগণকে বার্তা দেওয়ার জন্য কখনও রিল তৈরি করেননি প্রধানমন্ত্রী। আর প্রথমবারের প্রচেষ্টাতেই ভেঙে চুরে দিলেন সমস্ত রেকর্ড।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইন্সটাগ্রাম রিলসে এখন ভিউ ৩২৮ মিলিয়ন। অর্থাৎ ৩২ কোটি ৮০ লাখ মানুষ এখনও পর্যন্ত প্রধানমন্ত্রীর ভিডিয়োটি দেখেছেন। এটা বিশ্ব রেকর্ড। এর আগে IShowSpeed বিশ্বের অন্যতম জনপ্রিয় লাইভস্ট্রিমারের কোরিয়ান বয় ব্যান্ড বিটিএস (BTS)-র সঙ্গে রিলে ভিউ ছিল ৩০০ মিলিয়ন। সেখানেই প্রধানমন্ত্রী মোদী নিজের রিল পোস্ট করার ২৪ ঘণ্টার মধ্যেই তার ভিউ ৩০৩ মিলিয়ন ছাপিয়ে যায়।
ইন্সটাগ্রামে জনপ্রিয়তাও বেড়েছে প্রধানমন্ত্রীর। মাত্র ১২ ঘণ্টার তার ১১ লক্ষেরও বেশি নতুন ফলোয়ার্স তৈরি হয়েছে। ইনস্টাগ্রামে প্রধানমন্ত্রী মোদীর ফলোয়ার্সের সংখ্যা ১০০ মিলিয়নের (১০ কোটি) বেশি।
যে ভিডিয়োটি এত ভাইরাল, তাতে প্রধানমন্ত্রী মোদী দেশের যুবসমাজের মনের কথা বুঝেই বলেছেন যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনা কোনও সামান্য বিষয় নয়। এটি লাখ লাখ পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে তৈরি অত্যন্ত গুরুতর সমস্যা। তিনি আশ্বাস দিয়ে জানিয়েছেন, ইতিমধ্যেই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযুক্তদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রীর নির্দেশের পরই ফাস্ট ট্রাক কোর্ট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রশ্নফাঁস রুখতে আনা হচ্ছে কঠোর আইনও, যেখানে ১০ বছরের সাজা ও ১ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।