স্বল্পমূল্যে পুষ্টির লক্ষ্যে হাসপাতাল, রেশনে উদ্ভিদভিত্তিক খাবারের আর্জি সরকারকে
সংস্থার মতে, বর্তমানে রেশনে মূলত খাদ্যশস্য দেওয়া হলেও প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন, মিনারেল ও খাদ্যআঁশ সমৃদ্ধ এই খাদ্য উপাদানগুলি সাধারণ মানুষের দৈনন্দিন পুষ্টির ঘাটতি মেটাতে বিশেষ ভূমিকা নেবে। অন্য দিকে, বৈজ্ঞানিক ভাবে পরিকল্পিত উদ্ভিদভিত্তিক খাবার সহজে হজম হয়, খরচ কমায় এবং কার্বন নিঃসরণ কমিয়ে পরিবেশবান্ধব হাসপাতাল ব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। এর আগে যক্ষ্মা রোগীদের উদ্ভিদভিত্তিক প্রোটিন সহায়তা প্রদান এবং বিভিন্ন স্কুল-কলেজে সচেতনতা প্রচারের ইতিবাচক অভিজ্ঞতার কথা তুলে ধরেছে সংস্থাটি।