West Bengal News Live Update: বিধানসভায় শপথ অনুষ্ঠানের দ্বিতীয় দিন, নবান্নে শুভেন্দু-বিজেপি বিধায়কদের বৈঠক | West Bengal Live update on 14 May
কলকাতা : আজও বিধানসভায় শপথগ্রহণ অনুষ্ঠান রয়েছে বিধায়কদের। বুধবারও বিধানসভায় বেশ কয়েজন বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠান হয়েছে। আজ শপথগ্রহণের দ্বিতীয় দিন। জানা গিয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার মোট ১১টি জেলার বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন প্রোটেম স্পিকার তাপস রায়। শপথ নেবেন ১৫০ বিধায়ক। বিধানসভায় থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিকে, আজই বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। নবান্নেই এই বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে, আজ উচ্চ-মাধ্যমিকের রেজাল্ট। পরীক্ষা শুরু হয়েছিল ১২ ফেব্রুয়ারি। ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ করবে বোর্ড। সেদিকেও নজর থাকবে। প্রতি মুহূর্তের আপডেট পেতে নজর রাখুন টিভি৯ বাংলায়।