প্রশ্নফাঁস বিতর্কে সুকান্ত মজুমদারের কড়া জবাব
কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রশ্ন ফাঁস (Paper Leak) ও লোকসভার আলোচনা নিয়ে বড় মন্তব্য দিলেন। তিনি বলেন, মোদী সরকার সবসময় সংসদে গঠনমূলক আলোচনার জন্য প্রস্তুত। বিরোধীদের সমস্ত প্রশ্ন তুলে ধরার অধিকার রয়েছে এবং সরকার তার জবাব দিতে তৈরি। বিগত বছরগুলোতে অন্যান্য রাজ্যে (যেমন কংগ্রেস শাসিত রাজস্থান ও পঞ্জাবে) প্রশ্নফাঁসের কী ইতিহাস ছিল, তা মনে করিয়ে দেন। প্রশ্ন ফাঁস রুখতে কড়া আইন তৈরি ও প্রয়োজনে সংশোধনের মাধ্যমে এর সঠিক সমাধান খোঁজার বার্তা দেন সুকান্ত মজুমদার।