এ কেমন শিক্ষক? তুমুল উত্তেজনা গোবরডাঙা হিন্দু কলেজে
দিনের পর দিন ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ খোদ কলেজের গেস্ট লেকচারারের বিরুদ্ধে। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় গোবরডাঙা হিন্দু কলেজে। ক্লাসে ডেকে সৌরভ দত্তের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ। এর পরেই ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। ক্ষোভে ফেটে পড়েন ছাত্রীরা। এর পরে অভিযুক্ত শিক্ষককে জুতোপেটা করা হয়, সঙ্গে চলে ডিম থেরাপি। অভিযোগ অস্বীকার করছেন না শিক্ষক। বললেন, ‘আমি লজ্জিত’। ছাত্রীরা সেই শিক্ষককে সোজা নিয়ে যায় থানায়। এর পরে সেই শিক্ষককে গ্রেপ্তার করেছে গোবরডাঙা থানার পুলিশ। বিস্তারিত দেখুন ভিডিয়োয়।