ভারতীয় অ্যাথলিটদের ‘চিট-কোড’ জাপানি খাবার
সেপ্টেম্বর থেকে জাপানের আইচি-নাগোয়ায় আসর বসবে এশিয়ান গেমসের। তার আগে ভারতীয় অ্যাথলিটদের জাপানের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে বিশেষ সিদ্ধান্ত নিয়েছে স্পোর্টস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (SAI)। দৈনন্দিন খাদ্যতালিকায় যোগ করা হয়েছে একাধিক জাপানি খাবার। নতুন মেনুতে রয়েছে অ্যাভোকাডো ও কিউকাম্বার উরামাকি (Cucumber Uramaki), চার্ড হামাচি (Charred Hamachi), শোইয়ু চিকেন ব্রথ (Shoyu Chicken Broth), উদোন নুডলস (Udon Noodles ) এবং বিভিন্ন রোল। পুরো মেনুটি জাপানের ‘ইজ়াকায়া’ ধাঁচের খাবারের আদলে তৈরি।