ব্রেন্ট ফের ১০০ পার, চাপ বাড়ছে তেল বাজারে - 24 Ghanta Bangla News
Home

ব্রেন্ট ফের ১০০ পার, চাপ বাড়ছে তেল বাজারে

Spread the love

এই সময়: আরবি শব্দ ‘বাব-এল-মান্দেব’ এর বাংলা করলে দাঁড়ায় ‘কান্নার তোরণ’। হরমুজ় প্রণালী তো গত মাসচারেক ধরেই প্রায় ‘বন্ধ’। এ বার ইয়েমেন এবং জিবুতি’র মধ্যের এই ৩২ কিলোমিটার চওড়া প্রণালী রক্তচাপ বাড়াচ্ছে বিশ্ব তেল বাজারের। বিশেষজ্ঞদের দাবি, ভারত মহাসাগর এবং লোহিত সাগরের মধ্যে থাকা একমাত্র এই সমুদ্রপথে দু’টি সৌদি তৈলবাহী ট্যাঙ্কারের উপর তেহরানের মদতপুষ্ট হুথি জঙ্গিহানার পর আগামী দিনে বিশ্বজুড়ে তেলের সাপ্লাই-চেন কতটা ব্যাহত হবে, তার উপর নির্ভর করছে ব্রেন্ট ক্রুড-এর দাম সেঞ্চুরির পর আরও কতটা বাড়তে চলেছে। শুকনো পরিসংখ্যান বলছে, গত ছ’দিনে এক লাফে প্রায় ৭% চড়ে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড-এর দর পৌঁছে গিয়েছে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ঘরে। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডব্লিউটিআই, রুশ উরালস এবং ইন্ডিয়ান বাস্কেট-এর দরও।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *