বর্ষায় ব্রণ কেন বাড়ে? জানুন Skincare Tips। Ei Samay - 24 Ghanta Bangla News
Home

বর্ষায় ব্রণ কেন বাড়ে? জানুন Skincare Tips। Ei Samay

Spread the love

বর্ষার আগমন স্বস্তি এনে দিলেও, এই সময় হুট করে বেড়ে যায় ত্বকের নানা সমস্যা। মুখে ব্রণ, অতিরিক্ত তেলতেলে ভাব, চুলকানি বা ছোট ছোট অ্যাকনে দেখা দিতে শুরু করে। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, বর্ষাকালের অতিরিক্ত আর্দ্রতা ও ঘামই এর অন্যতম কারণ। তবে দৈনন্দিন স্কিনকেয়ার রুটিনে কয়েকটি পরিবর্তন আনলে এই সমস্যাগুলিও অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব। কী করবেন? 

বর্ষায় কেন বাড়ে ব্রণ?

গরমের তুলনায় বর্ষায় বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেক বেশি থাকে। ফলে ঘাম সহজে শুকোতে পারে না এবং তা ত্বকের অতিরিক্ত তেলের সঙ্গে মিশে রোমছিদ্র বন্ধ করে দেয়। এর ফলেই ব্রণ হওয়ার ঝুঁকি বেড়ে যায়।

এছাড়া বর্ষায় ফাঙ্গাল অ্যাকনে (Pityrosporum Folliculitis)-এর প্রকোপও বাড়ে। এটি সাধারণ ব্রণের মতো দেখালেও কপাল, বুক বা পিঠে ছোট ছোট চুলকানিযুক্ত দানা হিসেবে দেখা দেয়। এর চিকিৎসার জন্য অ্যান্টিফাঙ্গাল ওষুধের প্রয়োজন হয়।

বর্ষায় ত্বকের যত্নে কী করবেন?

মাইল্ড জেল-ভিত্তিক ফেসওয়াশ 

দিনে দু’বার হালকা জেল বা ওয়াটার-বেসড ক্লিনজ়ার দিয়ে মুখ পরিষ্কার করুন। নিয়াসিনামাইড, জ়িঙ্ক PCA বা কম মাত্রার স্যালিসাইলিক অ্যাসিডযুক্ত ক্লিনজ়ার ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে।

ময়েশ্চারাইজ়ার ব্যবহার বন্ধ করবেন না

অনেকেই বর্ষায় ত্বক তৈলাক্ত মনে হওয়ায় ময়েশ্চারাইজ়ার ব্যবহার করেন না। কিন্তু এতে ত্বক আরও শুষ্ক হয়ে অতিরিক্ত তেল উৎপাদন করতে পারে। তাই হালকা, ওয়াটার-বেসড ময়েশ্চারাইজ়ার বা হায়ালুরোনিক অ্যাসিড জেল ব্যবহার করুন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *