গাড়ির কাচ প্রায় ভেঙে ফেলেছিল! অশ্লীল অঙ্গভঙ্গি, প্রকাশ্য রাস্তায় ধর্ষণের হুমকি যুবতীকে – Bengali News | Crime: Woman Received Assault Threat from Man after she honked at Auto for Rash Driving
বেঙ্গালুরু: কলকাতা হোক বা বেঙ্গালুরু, অটোর দৌরাত্ব্য সর্বত্রই। গাড়ি ঘেষে ওভারটেক করেছিল অটো, সামনেও প্রায় দুটো গাড়িকে ধাক্কা মারছিল। এমন বেপরোয়াভাবে অটো চালানোয় বিরক্ত হয়ে গাড়ি থেকে হর্ন বাজিয়েছিলেন যুবতী। তাতেই তাঁকে যে ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখে পড়তে হল… দিনে-দুপুরে প্রকাশ্য রাস্তায় ধর্ষণের হুমকি দেওয়া হল যুবতীকে। এমনকী, কুৎসিত অঙ্গভঙ্গি করেও দেখানো হল।
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। এক যুবতী গাড়িতে যাচ্ছিলেন, মাঝ রাস্তায় ওভারটেক করে অটো। প্রায় ধাক্কা মেরে দিচ্ছিল অটো। তাই বিরক্ত হয়েই হর্ন বাজিয়েছিলেন যুবতী। অটোচালক কিছু না বললেও, গাড়ি সিগন্যালে দাঁড়াতেই অটো থেকে নেমে আসেন ২১-২২ বছরের এক যুবক।
এই খবরটিও পড়ুন
There were around 20 witnesses around us as he told me how much he wants my mother to be a prostitute and then have intercourse with her. Tried opening my car door and almost broke my window. Because we honked. @BlrCityPolice pic.twitter.com/2ozpLcAMDu
— Satan (@satanicthots) September 12, 2024
সে যুবতীকে হুমকি দিতে থাকে, কুৎসিত ভাষায় আক্রমণ করে। শুধু তাই নয়, তাঁর মাকেও যৌনকর্মী বলে সম্মোধন করেন যুবক। কীভাবে ওই যুবতীর সঙ্গে যৌনসম্পর্ক স্থাপন করবে, রাস্তায় দাঁড়িয়ে তার কুৎসিত বর্ণনাও দেয় যুবক।
যুবতীর দাবি, অভিযুক্ত যুবক তাঁর গাড়ির কাচ ভাঙার ও দরজা খোলারও চেষ্টা করেছিল। যুবতী ভিডিয়ো রেকর্ড করায় তাঁকে ধর্ষণ করে গোটা পরিবারকে খুন করারও হুমকি দেয়।
