Ranaghat Accident: সৎকার করে ফেরার পথে বাড়িতে ধাক্কা, একসঙ্গে মৃত্যু ৪ জনের | In Nadia 4 person died comming from burning ghat - 24 Ghanta Bangla News
Home

Ranaghat Accident: সৎকার করে ফেরার পথে বাড়িতে ধাক্কা, একসঙ্গে মৃত্যু ৪ জনের | In Nadia 4 person died comming from burning ghat

Spread the love

নদিয়া: অত্যন্ত মর্মান্তিক ঘটনা। মৃতদেহ সৎকার শেষে বাইকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত্যু চার বাইক আরোহীর। একটি বাইকেই চারজন ছিলেন বলে খবর। ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুরাতন বাড়ির দেওয়ালে ধাক্কা মারে। তখনই বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয় চার যুবকের।

ঘটনাটি ঘটেছে রানাঘাট থানার সাহেব ডাঙা এলাকার। তাঁদের বাড়ি রানাঘাট থানার মুসুন্ড এলাকায়। জানা গিয়েছে, ওই এলাকার এক বৃদ্ধার মৃত্যু হয়েছিল বুধবার। তাঁর মৃতদেহ সৎকার করতে মুসুন্ড এলাকা থেকে বলাগড় শ্মশান ঘাটে এসেছিলেন আত্মীয়-পরিজনরা। রানাঘাট থানার ভাগীরথী নদীর ধারে বলাগড় শ্মশান ঘাটে ওই বৃদ্ধার দেহ সৎকার করা হয়। এরপর বাড়ি ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় বলে জানা যায়। বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নিয়ে আসে রানাঘাট মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসকরা ওই দুজনেরও মৃত্যু হয়েছে বলে জানায়। মৃতদের নাম সৌমেন হালদার,প্রতাপ প্রামাণিক, অজিত বিশ্বাস এবং সবুজ বিশ্বাস।

ঘটনার খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় রানাঘাটের পুলিশ। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। কী কারণে মোটরবাইকটির নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া।

এই ঘটনার পরে হাসপাতালে পৌঁছে মৃতদের পরিবারে পাশে দাঁড়িয়ে সমবেদনার পাশাপাশি সমস্ত রকম সহযোগিতা কথা জানান জেলা বিজেপির সভানেত্রী অপর্ণা নন্দী সহ জেলার অন্যান্য বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *