Amazon Layoff: ১৪ হাজার কর্মীকে তাড়িয়ে দিল Amazon! হঠাৎ কী হল এই সংস্থার? - Bengali News | Big Decision by Amazon, 14 thousand Employees to Loose Job, What is the Reason - 24 Ghanta Bangla News
Home

Amazon Layoff: ১৪ হাজার কর্মীকে তাড়িয়ে দিল Amazon! হঠাৎ কী হল এই সংস্থার? – Bengali News | Big Decision by Amazon, 14 thousand Employees to Loose Job, What is the Reason

Spread the love

ফাইল চিত্র।Image Credit source: Artur Widak/NurPhoto via Getty Images

সিলিকন ভ্য়ালি: নতুন বছর শুরু হয়েছে মাত্র তিন মাস। এর মধ্যেই এল দুঃসংবাদ। অ্যামাজনে হতে চলেছে বিপুল কর্মী ছাঁটাই। একধাক্কায় ১৪ হাজার ম্যানেজার পদে কর্মরতরা চাকরি খোয়াতে চলেছেন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অ্যামাজন সংস্থা জানিয়েছে, মোট ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করা হবে। শীঘ্রই এই ছাঁটাই প্রক্রিয়া শুরু হতে চলেছে।

অ্যামাজন সংস্থা জানিয়েছে, খরচ কমানো এবং কাজে দক্ষতা বাড়ানোর জন্যই ১৪ হাজার ম্যানেজার পদে কর্মী ছাঁটাই করা হবে। এই সিদ্ধান্তের জেরে সংস্থার বার্ষিক প্রায় ২১০ কোটি থেকে ৩৬০ কোটি টাকা সঞ্চয় হবে। ১৪ হাজার কর্মী ছাঁটাইয়ের জেরে অ্যামাজনের মোট ১ লক্ষ ৫ হাজার ৭৭০ থেকে কমে ৯১ হাজার ৯৩৬-এ কমে দাঁড়াবে।

প্রসঙ্গত, এর আগে অ্যামাজনের কমিউনিকেশন ও সাস্টেইনেবিলিটি ডিভিশনেও বিপুল কর্মী ছাঁটাই করা হয়েছিল। অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসির পরিকল্পনা কর্মীদের দক্ষতা বাড়ানো। ২০২৫ সালের মধ্যে প্রত্যেক কর্মীর কর্মক্ষমতা কমপক্ষে ১৫ শতাংশ বাড়ানোর প্ল্যান তাঁর। চলতি বছরের শুরু থেকেই কর্মীদের সপ্তাহে ৫ দিন অফিসে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *