বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে মর্নিং স্কুলে বিশেষ ছুটির অনুমতি রাজ্যের - 24 Ghanta Bangla News
Home

বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে মর্নিং স্কুলে বিশেষ ছুটির অনুমতি রাজ্যের

Spread the love

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ঘড়ির কাঁটা অনুযায়ী দেখলে হাতে বাকি রয়েছে মাত্র আধ ঘন্টা। তারপরেই নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে শুরু হয়ে যাবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। একদিকে রয়েছে…

west-bengal-government-allows-morning-school-holiday-for-world-cup-final

সায়ন সেনগুপ্ত, কলকাতা: ঘড়ির কাঁটা অনুযায়ী দেখলে হাতে বাকি রয়েছে মাত্র আধ ঘন্টা। তারপরেই নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামে শুরু হয়ে যাবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। একদিকে রয়েছে আর্জেন্টিনা অন্যদিকে, লুইস দে ফুয়েন্তের স্পেন। লিওনেল মেসি বনাম লামিনে ইয়ামালের দ্বৈরথের সাক্ষী থাকতে তৈরি গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। কলকাতাকে এমনিও ভারতীয় ফুটবলের মক্কা হিসেবে গন্য করা হয় ক্লাব ফুটবলের পাশাপাশি জাতীয় দলের ম্যাচ থাকলে নিমেষেই হাজার হাজার দর্শক ভিড় জমাতে পারেন যেকোন স্টেডিয়ামে। তার ওপর যদি বিশ্বকাপ হয়ে থাকে তাহলে তো কথাই নেই।

আরও পড়ুন: ৩ মাসে ৫ শাহী সফর! শুধুই রুটিন না বাংলায় বাস্তব পরিবর্তনের অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর?

ব্রাজিল,আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল, ফ্রান্স হোক কিংবা স্পেন। যে যার নিজেদের পছন্দের দলকে সমর্থন করতে সক্রিয় হয়ে ওঠে নিজেদের মতো করে। এবার ট্রফি জয়ের লড়াই। গত ২০২২ সালে ফরাসিদের পরাজিত করে খেতাব জয় করেছিল আর্জেন্টিনা। এবারও ফাইনালে উঠেছে মারাদোনার দেশ। সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখাই অন্যতম লক্ষ্য এমিলিয়ানো মার্টিনেজ থেকে শুরু করে আলেক্সিস ম্যাকালিস্টারের মত ফুটবলারদের। অন্যদিকে, ২০১০ সালে শেষবারের মতো বিশ্বকাপ জিতেছিল স্প্যানিশ ব্রিগেড। প্রায় ১৬ বছরের অপেক্ষা। কাজেই নিজেদের সেরাটা উজাড় করে দিয়ে ইসাবেলার দেশে ট্রফি নিয়ে যেতে বদ্ধপরিকর লামিনে ইয়ামাল থেকে শুরু করে দানি ওলমোরা।

আরও পড়ুন:চিন-বাংলাদেশের উস্কানি অব্যাহত! শিলিগুড়িতে সীমান্তের কাজ খতিয়ে দেখলেন শাহ

হাইভোল্টেজ ম্যাচের কথা মাথায় রেখে বহু আগে থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছিল রাজ্যের ফুটবলপ্রেমীদের মধ্যে। আট থেকে আশি আজ সকলেই গলা ফাটাবেন নিজেদের প্রিয় দলের বা প্রিয় ফুটবলারের জন্য। এই গোটা দিকটি বিবেচনা করেই এবার বিশেষ সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জারি হয়েছে বিশেষ বিজ্ঞপ্তি। সেই অনুসারে বিশ্বকাপ ফাইনালের কথা মাথায় রেখে আগামী ২০শে জুলাই রাজ্যের প্রায় সকল বিদ্যালয় মর্নিং বিভাগের ক্ষেত্রে জারি হয়েছে নির্দেশিকা। এক্ষেত্রে মূলত পূর্ণ অথবা আংশিক ছুটির অনুমোদন দিয়েছে এই নয়া সরকার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *