ফাইনালে কিকঅফের বাঁশি বাজার আগেই বিশ্বরেকর্ড মেসির - 24 Ghanta Bangla News
Home

ফাইনালে কিকঅফের বাঁশি বাজার আগেই বিশ্বরেকর্ড মেসির

Spread the love

পাওয়ার বাকি আর কিছুই নেই। ট্রফি ক্যাবিনেটে দ্বিতীয় বিশ্বকাপ রাখার জন্য নামছেন। ৩৯ বছর বয়স হলেও কী হবে তিনি সব কিছুই ফোকাসে। আর এ বার বিশ্বকাপে শেষ ম্যাচের নামার আগে একটা রেকর্ড গড়লেন লিওনেল মেসি।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে যখন দুই দল প্রথম একাদশ ঘোষণা করে তখনই রেকর্ড গড়ে ফেলেন মেসি। ফুটবল ইতিহাসে তিনটি ভিন্ন বিশ্বকাপের ফাইনাল খেলা দ্বিতীয় পুরুষ হিসেবে নাম লেখালেন LM10। ২০১৪, ২০২২ এবং ২০২৬ সালের বিশ্বকাপ ফাইনাল খেলছেন তিনি। এতদিন এই রেকর্ড ছিল ব্রাজ়িলের কাফুর। ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালে পরপর তিনটে বিশ্বকাপ ফাইনাল খেলেছিলেন তিনি।

কাফু তাঁর পরপর তিনটে বিশ্বকাপ ফাইনালের মধ্যে ১৯৯৪ ও ২০০২ সালে চ্যাম্পিয়ন হয়েছিলেন। অন্যদিকে মেসি ২০২২ সালে চ্যাম্পিয়ন। ২০২৬ সালে চ্যাম্পিয়ন হলে তিনি কাফুর বিশ্বকাপ জয়কেও স্পর্শ করবেন। তবে কাফুর সঙ্গে মেসির পার্থক্য হলো, কাফু এই তিনটি ফাইনালের প্রতিটিতে প্রথম একাদশে ছিলেন না, কিন্তু মেসি তিনটি ফাইনালের প্রতিটিতেই অধিনায়ক হিসেবে দলকে মাঠে নেতৃত্ব দিচ্ছেন। সেই হিসেবে প্রথম একাদশে থাকা প্লেয়ার হিসেবে মেসি হলেন প্রথম।

তবে শুধু মেসি একাই নন, অভিজ্ঞতার এক অনন্য নজির গড়ছে পুরো আলবিসেলেস্তে শিবির। কোচ লিওনেল স্কালোনির অধীনে গড় বয়স ৩০ বছর ১০১ দিন নিয়ে বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক শুরুর একাদশ মাঠে নামানোর রেকর্ড গড়ল আর্জেন্তিনা। এই তালিকার ওপরে আছে কেবল ১৯৬২ সালের বিশ্বকাপে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে মাঠে নামা ব্রাজ়িল দল। যাদের গড় বয়স ছিল ৩০ বছর ২১৬ দিন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *