ATF Price Hike: প্লেনের টিকিট আরও দামি হবে, ১১৫ শতাংশ বাড়ল বিমানের জ্বালানির দাম! - 24 Ghanta Bangla News
Home

ATF Price Hike: প্লেনের টিকিট আরও দামি হবে, ১১৫ শতাংশ বাড়ল বিমানের জ্বালানির দাম!

Spread the love

ATF Price Hike: প্লেনের টিকিট আরও দামি হবে, ১১৫ শতাংশ বাড়ল বিমানের জ্বালানির দাম!

নয়া দিল্লি: বিমান যাত্রা হতে চলেছে আরও ব্যয়বহুল। যুদ্ধের জেরে এবার ব্যাপক দাম বাড়ল বিমানের জ্বালানির। ভারতে এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফ(ATF)-র দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। দিল্লিতে এটিএফের দাম ১১৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এর জেরে স্বাভাবিকভাবেই বিমান সংস্থার উপরে প্রভাব পড়তে চলেছে। জ্বালানির খরচ বাড়ায় বিমানের টিকিটও দামি হতে চলেছে অনেকটা।

পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে গোটা বিশ্ব জুড়েই অস্থিরতার সৃষ্টি হয়েছে। হু হু করে বাড়ছে জ্বালানি ও তেলের দাম। ইতিমধ্যেই এলপিজি সিলিন্ডারের দাম অনেকটা বেড়েছে। প্রিমিয়াম পেট্রোল-ডিজেলেরও দাম বাড়ছে। এবার কোপ পড়ল বিমানের জ্বালানিতেও। এভিয়েশন টারবাইন ফুয়েল বা এটিএফেরও দাম বাড়ল।

দিল্লিতে এটিএফের সর্বোচ্চ বৃদ্ধি-

দেশের মধ্য়ে রাজধানী দিল্লিতেই এটিএফের দাম সবথেকে বেশি বৃদ্ধি পেয়েছে। প্রতি কিলো লিটারের দাম বেড়ে ২.০৭ লক্ষ টাকায় পৌঁছেছে। গত মাসে এর দাম ছিল ৯৬ হাজার টাকা। অর্থাৎ এক মাসেই ১ লক্ষ টাকারও বেশি দাম বেড়েছে বিমানের জ্বালানির। এই ব্যাপক মূল্যবৃদ্ধির জেরে বিমান ভাড়াও উল্লেখযোগ্যভাবে বাড়তে চলেছে।

 কলকাতায় এটিএফ-এর দাম মার্চ মাসের প্রায় ৯৯,০০০ টাকার তুলনায় এখন প্রায় ২.০৫ লক্ষ টাকায় পৌঁছেছে। চেন্নাইতে দাম বেড়ে ২.১৪ লক্ষ টাকা হয়েছে। মুম্বইতে এটিএফ-এর দাম প্রতি কিলোলিটারে রয়েছে ১.৯৪ লক্ষ টাকা। অন্যান্য মেট্রো শহরগুলির তুলনায় মুম্বইতে এটিএফের দাম কিছুটা কম। গত মাসে এখানে এটিএপের দাম ছিল প্রায় ৯০,০০০ টাকা।

এর আগে ১ মার্চও এটিএফের দাম প্রতি কিলোলিটারে ৫২৪৪ টাকা করে বৃদ্ধি করা হয়েছিল। তবে এই প্রথম জেট ফুয়েলের দাম ২ লক্ষ টাকা পার করল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *