‘ইরানে যাবেন না’, বিশেষ ট্রাভেল অ্যাডভাইজ়ারি দূতাবাসের, দেশে ফেরার পরামর্শ ভারতীয়দের
তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ‘নিরাপত্তা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের ইরানে না যাওয়াই ভালো।’ যাঁরা ইতিমধ্যেই সেখানে রয়েছেন, তাঁদেরও যত দ্রুত সম্ভব দেশে ফেরার পরামর্শ দেওয়া হয়েছে। বলা হয়েছে, ‘যদি সম্ভব হয়, অবিলম্বে ইরান ছেড়ে চলে আসুন।’