England vs India: রোহিতের সেঞ্চুরিতেও হল না শেষরক্ষা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হার ভারতের! | England beats India in the third ODI and wins the series by 2 1 - 24 Ghanta Bangla News
Home

England vs India: রোহিতের সেঞ্চুরিতেও হল না শেষরক্ষা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হার ভারতের! | England beats India in the third ODI and wins the series by 2 1

Spread the love

লর্ডস : ১০ ওভার আগেও এই ম্যাচটা টিভিতে চালালে কে বলত, ভারত এই ম্যাচ হারতে চলেছে? ক্রিজে তখন মারমুখী রোহিত শর্মা, বিরাট কোহলি। ততক্ষনে সেঞ্চুরি করে ফেলেছেন হিটম্যান। যেভাবে আজ ম্যাচের আগে তাঁকে নিয়ে যাবতীয় প্রশ্নের ফার্নেস ধিকিধিকি জ্বলছিল, সেগুলোই আজ সেঞ্চুরির পর নিভে যাবে, এমনই আশা করা যায়। তবে রোহিত-বিরাট আউট হতেই সেই হারাকিরি। একের পর এক উইকেট। অবশেষে ৩৮৭ রান তাড়া করতে নেমে ২৭ রানে হার ভারতের। একই সঙ্গে সিরিজও হাতছাড়। প্রথমে আয়ারল্যান্ডের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ হার, তারপর ইংল্যান্ডের সঙ্গেও টি=টোয়েন্টি সিরিজ হার এবং আজ ওয়ান ডে সিরিজও হার।

রোহিতের আজকের ইনিংস দেখে বারবার মনে পড়ছিল ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের কথা, যেখানে ৫ খানা সেঞ্চুরি তিনি করেছিলেন এই ইংল্যান্ডের মাটিতেই। প্রথমে ব্যাট করে রানের পাহাড় তুলেছিল ইংল্যান্ড। করেছিল ৩৮৭/৩। ১৩৫ বলে ১৪১ করেছিলেন বেন ডাকেট। আরসিবিতে খেলে যাওয়া জেকব বেথেল করলেন ৯১ রান। বড় রান পেলেন জো রুট, করলেন ৭৪ রান, খেললেন ৪৮ বল। প্রথম থেকেই বিপাকে পড়েছিল ভারত। ১৯২ রানে পড়ল ইংল্যান্ডের প্রথম উইকেট। ভারতের বোলিং জুড়ে শুধুই শোচনীয়। ১০ ওভার বল করে ৯৭ রান দিলেন গুরনুর ব্রার। ৭২ দিয়েছেন অর্শদীপ সিং। প্রসিদ্ধ কৃষ্ণা ২ উইকেট পেলেও রান দিয়েছেন ৬৯।

বিস্তারিত আসছে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *