‘এখনই যেতে না পারলে…’, সৌদিতে হামলার জেরে বিপাকে বাংলাদেশি শ্রমিকরা, বাতিল ৫১টি ফ্লাইট, বিপাকে ৫৪১৮ যাত্রী
ফ্লাইট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটরাডার ২৪-এর তথ্য অনুযায়ী, রিয়াধগামী সব ফ্লাইট হয় অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে, নয়তো বাতিল করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, শনিবার ও রবিবার পর পর দু’দিন সৌদি আরবের রাজধানী রিয়াধের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বড় ধরনের হামলার পর থেকেই এই পরিস্থিতি তৈরি হয়।