খড়্গপুরের দাপুটে তৃণমূল নেতা মুনমুন চৌধুরী গ্রেপ্তার
খড়্গপুরের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলার দেবাশিস চৌধুরী ওরফে মুনমুনকে গ্রেপ্তার করল পুলিশ। শনিবার গভীর রাতে খড়্গপুর টাউন থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। বাংলায় পালাবদলের পরে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দুর্নীতি, অপরাধের অভিযোগে একের পর এক তৃণমূল নেতা গ্রেপ্তার হয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকেও বেশ কয়েকজন তৃণমূল নেতা-কর্মী গ্রেপ্তার হন। তাঁরা এখনও জেলে রয়েছেন। এ বার সেই তালিকায় যুক্ত হলেন খড়্গপুরের দেবাশিস।