Opposition Walk Out: কাকলি-সুদীপদের আমন্ত্রণ কেন? সর্বদলীয় বৈঠক থেকে ‘প্রতীকী ওয়াক আউট’ করল বিরোধীরা | Parliament Update: Opposition Leaders Token Walk out from All Party Meeting for Inviting 20 NCPI MPs in Meeting
সর্বদলীয় বৈঠক থেকে ওয়াক আউট বিরোধীদের।Image Credit: ANI
নয়া দিল্লি: সংসদের বাদল অধিবেশনের আগের দিন সর্বদলীয় বৈঠকে ডাক পেয়েছেন তৃণমূলের বিদ্রোহী সাংসদরাও। কাকলি ঘোষ দস্তিদার-সুদীপ বন্দ্যোপাধ্যায়দের ডাক দেওয়ায় এবার সর্বদলীয় বৈঠক বয়কট বিরোধী সাংসদদের। তারা প্রতীকী ওয়াক আউট করেন।
আজ সকাল ১১টা থেকে সর্বদলীয় বৈঠক শুরু হয়। এই বৈঠকে এনসিপিআই সাংসদ, যারা তৃণমূল কংগ্রেস থেকে বিদ্রোহ করে বেরিয়ে এসেছেন, তাদের আমন্ত্রণ করায় ক্ষোভ প্রকাশ করেন বিরোধী নেতারা। ১১টা ৫ মিনিটে তারা প্রতীকী ওয়াক আউট করেন। পরে তারা আবার ফিরে আসেন এবং বৈঠকে যোগ দেন।
সংসদের বাদল অধিবেশন থেকেই তৃণমূল কংগ্রেসের আলাদা বসবে এনসিপিআই। গতকালই এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা।
বিস্তারিত আসছে…