ব্যোমকেশের চিঠি: অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়ের বইয়ে ব্যোমকেশ বক্সী-র অমীমাংসিত রহস্য - 24 Ghanta Bangla News
Home

ব্যোমকেশের চিঠি: অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়ের বইয়ে ব্যোমকেশ বক্সী-র অমীমাংসিত রহস্য

Spread the love

বই এর নাম – ব্যোমকেশের চিঠি

লেখক – অর্ধেন্দু বন্দ্যোপাধ্যায়

প্রকাশনা সংস্থা – বার্ণিক

মূল্য – ৫০০ টাকা

 সত্যান্বেষী

বাংলায় ধ্রুপদি গোয়েন্দা সাহিত্যের কথা বলতে গেলে ব্যোমকেশের প্রসঙ্গ আসবেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে-পরে এক অশান্ত সময়ের প্রেক্ষাপটে লেখা সেই সমস্ত কাহিনি। তবে সব কিছুর পরেও ব্যোমকেশ সমগ্র-শেষের ব্যোমকেশ কথা ও এই কিংবদন্তি গোয়েন্দা চরিত্রকে নিয়ে নিরন্তর নানা গবেষণা পাঠকমননে তাঁকে উপন্যাসের চরিত্র থেকে করে তোলে রক্ত-মাংসের মানুষ। সেই মানুষকে ঘিরে থেকে যায় কিছু প্রশ্ন। সাইকেলের ঘণ্টি থেকে গ্রামোফোনের পিন— এগুলো দিয়ে সত্যিই কি মানুষ মারা সম্ভব? বারবার কেন ব্যোমকেশ-কাহিনিতে ফিরে-ফিরে আসে মাদক-প্রসঙ্গ? এমন আরও বেশ কিছু না পাওয়া প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা তিন পর্বের এই উপন্যাসে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *