Weather Latest Update: বাংলার আকাশে ঢুকছে কালো মেঘ, ৫ জেলায় জারি প্রবল বৃষ্টির সতর্কতা | Red Alert in West Bengal as well as kolkata - 24 Ghanta Bangla News
Home

Weather Latest Update: বাংলার আকাশে ঢুকছে কালো মেঘ, ৫ জেলায় জারি প্রবল বৃষ্টির সতর্কতা | Red Alert in West Bengal as well as kolkata

Spread the love

প্রবল বৃষ্টিতে ভাসবে বাংলাImage Credit: Debarchan Chatterjee/NurPhoto via Getty Images

কলকাতা: সকাল থেকে আকাশ কালো মেঘে ঢাকা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় চলছে বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বইতে পারে দমকা বাতাস। অ্যালার্ট জারি উত্তরবঙ্গে।

আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হলেও, একাংশ অংশ দুর্বল হয়েছে। তবে, ঘূর্ণাবর্ত এখনও সক্রিয়। জানা যাচ্ছে, সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে স্থলভাগে। সেই কারণেই উত্তরবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

উত্তরবঙ্গে ইতিমধ্যেই জারি হয়েছে লাল সতর্কতা। একদিনে সেখানে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। মূলত উত্তরের পাঁচ জেলা যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও কালিম্পংয়ে বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। গতকাল থেকেই বৃষ্টি হয়েছে। রবিবার কোচবিহারে কমলা সতর্কতা। এছাড়া সোমবার সকাল আটটা পর্যন্ত এই জেলাগুলিতে কমলা সতর্কতা থাকবে।

অপরদিকে, রবিবার বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মঙ্গলবার দুই ২৪ পরগনা, নদিয়ায় ভারী বৃষ্টি হবে। বুধবার ভারী বৃষ্টি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়ায়। বৃহস্পতিবারও কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে আপাতত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। কলকাতার জন্যও আলাদা কোনও সতর্কতা জারি করা হয়নি।

এদিকে, লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে ধূপগুড়ি শহর। পৌরসভার ১৬টি ওয়ার্ডের অধিকাংশ নিচু এলাকায় জল জমে ব্যাপক ভোগান্তির মুখে পড়েছেন বাসিন্দারা। একাধিক বাড়িতে বৃষ্টির জল ঢুকে পড়েছে। নোংরা ড্রেনের জল মাড়িয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *