বৈষ্ণোদেবী মন্দিরে দেওয়া হয়েছে ‘নকল রুপোর গয়না’, রিপোর্ট চাইল আদালত
অযোধ্যার রাম মন্দিরে অনুদান চুরি নিয়ে তদন্তের মধ্যেই বিতর্ক বৈষ্ণোদেবী মন্দিরে গয়না দান নিয়ে।
জম্মু–কাশ্মীরের বৈষ্ণোদেবী মন্দিরে দেওয়া হয়েছিল ‘নকল রুপোর গয়না’! দান করা সেই গয়নার মূল্য প্রায় ৫৫০ কোটি টাকা। তবে যে গয়না দান করা হয়েছিল তার বেশির ভাগই আসল রুপো নয় বলে অভিযোগ। এই নিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে রিপোর্ট চাইল জম্মু–কাশ্মীরের একটি আদালত। আগামী ২৯ জুলাই এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি। ওই শুনানিতেই সমস্ত নথিপত্র-সহ জম্মু-কাশ্মীরের ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী আধিকারিককে ব্যক্তিগতভাবে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত।