বুনো হাতির তাণ্ডবে মৃত ২, প্রবল আতঙ্ক ছত্তিসগড়ে - 24 Ghanta Bangla News
Home

বুনো হাতির তাণ্ডবে মৃত ২, প্রবল আতঙ্ক ছত্তিসগড়ে

Spread the love

বন দপ্তর সূত্রে খবর, কাপু ফরেস্ট রেঞ্জের তালগাঁও গ্রামে আচমকা একটি বুনো হাতি ঢুকে পড়ে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় স্থানীয়দের মধ্যে। সেই সময়ে হাতির সামনে পড়ে যান এক মহিলা। হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হয় তাঁর। মৃতের নাম শকুন্তলা বাই (৩৭)। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গিয়েছে তাঁর নাবালিকা মেয়ে। অন্যদিকে, ছাল ফরেস্ট রেঞ্জের আউরানারা গ্রামে ভোরের দিকে একটি হাতি হামলা চালায়। মৃত্যু হয়েছে এক দিনমজুরের। তাঁর নাম বন্ধন সিং আগরিয়া (৫০)।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *