IPL: মুখ খুললেন অক্ষর, পছন্দ নয় আইপিএলের এই নিয়ম? - 24 Ghanta Bangla News
Home

IPL: মুখ খুললেন অক্ষর, পছন্দ নয় আইপিএলের এই নিয়ম?

Spread the love

IPL: মুখ খুললেন অক্ষর, পছন্দ নয় আইপিএলের এই নিয়ম?

কলকাতা : আইপিএল শুরু হতে বাকি আর দিন পাঁচেক। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সব দলগুলি। তবে আবার বিতর্কের কেন্দ্রে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম। ২০২৩ সালে চালু হওয়া এই নিয়মের বিরোধিতা অতীতে করেছেন হার্দিক, রোহিতের মতো ক্রিকেটাররা। এবার নিজের ব্যক্তিগত পছন্দের কথা বললেন অক্ষর প্যাটেল। তাঁর কথায়, নিয়ম থাকলেও ব্যক্তিগতভাবে তাঁর এই নিয়ম পছন্দ নয়।

২০২৩ সালে আইপিএলে চালু হয়েছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম। ৫ জনের মধ্যে একজন পরিবর্ত ক্রিকেটার হিসেবে নামাতে পারে কোনও দল। ২০২৭ পর্যন্ত এই নিয়ম থাকবে আইপিএলে। এই বিষয়ের বিরোধিতা করেছেন দিল্লির অধিনায়ক। তাঁর কথায়,”আমি নিজে একজন অলরাউন্ডার। তাই আমার এই নিয়ম পছন্দ নয়। আমি আগে নিজের পছন্দ মতো অলরাউন্ডার বেছে নিতাম। কিন্তু এখন দলগুলো বোলার বা ব্যাটার নির্বাচন করে নেয়। নিজে অলরাউন্ডার হওয়ার ফলে এই নিয়ম পছন্দ করিনা কিন্তু নিয়মকে অস্বীকার করার কোনও জায়গা নেই। নিয়ম মানতেই হবে।” ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের জন্যই কি বল করা কমিয়ে দিলেন অক্ষর ? তাঁর উত্তর,”চ্যাম্পিয়ন্স ট্রফির পরে চোট পেয়ে আঙ্গুল কেটে গিয়েছিল তাই হাতে ব্যাথা হত। চাপ দিয়ে বল ঘোরাতে পারতাম না। এটাই আসল কারণ। ৭টা ম্যাচের পর আঙ্গুল ভাল হয়েছিল।” শেষ কয়েক বছরে ভারতের ফর্ম দুর্দান্ত। ১৮ মাসের মধ্যে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে দল। দুই বার টি-টোয়েন্টি বিশ্বকাপ ও একবার চ্যাম্পিয়ন্স ট্রফি জুটেছে ভারতের কপালে। এই নিয়ে অক্ষর বলেছেন,”২০২২ সালের পর এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি আমরা। ভয়ডরহীন ক্রিকেট খেলা শুরু করেছি। আমি মনে করি না যে এটা সর্বকালের সেরা টি-টোয়েন্টি দল। প্রত্যেক যুগেই কিছু সেরা দল থাকে।”

এই আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর। ১৮ বছরে একবারও চ্যাম্পিয়ন হয়নি দিল্লি। ফাইনাল খেলেছে একবার। ২০২৬ এর এই দলে রয়েছেন দু’প্লেসি, কে এল রাহুলের মতো ক্রিকেটার। দলকে শাপমুক্তি ঘটিয়ে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য হবে অক্ষরের। কিন্তু ২০২৭ সাল অবধি ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের গেরোয় তাঁকে পড়তেই হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *