নয়া দিল্লি: অসুস্থ বর্ষীয়ান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী। তাঁকে ভর্তি করা হয়েছে দিল্লির গঙ্গারাম হাসপাতালে। জানা যাচ্ছে, বুকে সমস্যার কারণ তাঁকে মঙ্গলবার রাতে ভর্তি করা হয়েছে হাসপাতালে। বর্তমানে চিকিৎক অনুপ বসু ও তাঁর মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন সনিয়া। ইতিমধ্যেই মাকে দেখতে হাসপাতালে রয়েছেন মেয়ে প্রিয়ঙ্কা গান্ধী। তবে, চিকিৎসকরা জানিয়েছেন আপতত কংগ্রেস নেত্রীর শারীরিক অবস্থা স্থীতিশীল। […]