Baguiati Murder: একাধিক বিয়ে মানতে না পারায় মাকে ওড়না পেঁচিয়ে খুন, বাগুইআটিতে হাড়হিম ঘটনা - 24 Ghanta Bangla News
Home

Baguiati Murder: একাধিক বিয়ে মানতে না পারায় মাকে ওড়না পেঁচিয়ে খুন, বাগুইআটিতে হাড়হিম ঘটনা

Spread the love

Baguiati Murder: একাধিক বিয়ে মানতে না পারায় মাকে ওড়না পেঁচিয়ে খুন, বাগুইআটিতে হাড়হিম ঘটনা

বাগুইআটি: মায়ের একাধিক বৈবাহিক সম্পর্ক মেনে নিতে পারেনি ছেলে। সেই রাগে মাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ। শেষে ঘর তালা দিয়ে বন্ধ করে পলাতক অভিযুক্ত। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে।

স্থানীয় এবং পুলিশ সূত্র মারফত খবর, বাগুইহাটি জগতপুর কাঠপোলের কাছে নিচতলায় ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন রঞ্জিত চক্রবর্তী ও তাঁর স্ত্রী রুমা চক্রবর্তী। প্রায় ছয় মাস আগে ভাড়া নিয়েছিলেন এই ফ্ল্যাটটি। গতকাল রুমার প্রথম পক্ষের ছেলে রুদ্রদীপ ফ্ল্যাটে আসেন বলে খবর। মায়ের সঙ্গেই ছিলেন বলে দাবি। জানা যাচ্ছে, বৈবাহিক সম্পর্ক নিয়ে মা এবং ছেলের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। পরবর্তীতে তা পৌঁছয় চরমে। এরপর হাতাহাতি শুরু হয়। ওড়না দিয়ে গলায় শ্বাসরোধ করে খুন করে কয়েকভরি সোনা নিয়ে দরজা বন্ধ করে পালিয়ে যায় বলে অভিযোগ।

রাত নটা নাগাদ দ্বিতীয় স্বামী রঞ্জিত চক্রবর্তী বাড়িতে ফেরেন। তখনই এসে দেখেন দরজায় তালা দেওয়া। এরপরেই পরিবারের আত্মীয়দের ফোন করে জানতে চায় স্ত্রী তাঁদের বাড়িতে গিয়েছেন কি না? প্রত্যেকেই মানা করলে, বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করে অন্য চাবি দিয়ে ঘর খুলে ঘরের ভেতরে ঢোকেন। খাটের ওপর ওড়না পেঁচানো অবস্থায় নিথর দেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর যায় বাগুইআটি থানায়। পুলিশ এসে তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করে। বুধবার দেহটি ময়নাতদন্তের জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হবে। ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বোঝা যাবে মৃত্যুর সঠিক কারণ। তবে, এলাকাবাসীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জেনেছে ছেলেটি মাদকাসক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *