তোলাবাজি, দুর্নীতির অভিযোগে ধৃত আরও তৃণমূল নেতা-কর্মী
পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার পুলিশ সোমবার রাতে বর্ধমান–২ ব্লকের তৃণমূল সভাপতি তথা পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পরমেশ্বর কোঁয়ার এবং কুড়মুন–২ পঞ্চায়েতের প্রধান বাসুদেব দে-কে গ্রেপ্তার করেছে। বলগোনা গ্রামের বাসিন্দা উত্তম রাজবংশীকে পাঁচ লক্ষ টাকার জন্য চাপ দেওয়া, জোর করে এক লক্ষ টাকা আদায় এবং মারধরের অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। আদালতে হাজির করানোর সময়ে পরমেশ্বর দাবি করেন, ‘পরিকল্পনা মাফিক এগোচ্ছে পুলিশ। মিথ্যা ভাবে আমাদের ফাঁসিয়েছে।’