মন্দারমণির দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দরের পথ প্রশস্ত: রিপোর্ট পৌঁছাল নবান্নে - 24 Ghanta Bangla News
Home

মন্দারমণির দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দরের পথ প্রশস্ত: রিপোর্ট পৌঁছাল নবান্নে

Spread the love

কলকাতা: মন্দারমণির দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর নির্মাণের স্বপ্ন এবার বাস্তবের পথে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বন্দর তৈরির জন্য প্রয়োজনীয় জায়গা চিহ্নিত করে ইতিমধ্যেই বিস্তারিত রিপোর্ট তৈরি…

Free Healthcare for the Underprivileged Remains Priority, Says Suvendu Adhikari as Health Coverage Widens

কলকাতা: মন্দারমণির দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্রবন্দর নির্মাণের স্বপ্ন এবার বাস্তবের পথে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বন্দর তৈরির জন্য প্রয়োজনীয় জায়গা চিহ্নিত করে ইতিমধ্যেই বিস্তারিত রিপোর্ট তৈরি করা হয়েছে। জেলাশাসকের দফতর থেকে সেই রিপোর্ট রাজ্যের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানোও হয়েছে। এর ফলে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় পরিকাঠামোগত উন্নয়নের কাজ নতুন গতি পেল।

তাজপুরে গভীর সমুদ্রবন্দর গড়ার পরিকল্পনা দীর্ঘকাল ধরে বিভিন্ন জটে আটকে ছিল। এমনকি একসময় আদানি গোষ্ঠীও সেই প্রকল্প থেকে সরে আসে। কিন্তু রাজ্যে সরকার পরিবর্তনের পর পরিস্থিতি বদলেছে। বর্তমান সরকার দাদনপাত্রবাড়কে বন্দরের জন্য অধিক উপযুক্ত বলে মনে করছে। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একাধিকবার এই প্রকল্পের কথা ঘোষণা করেছেন এবং রাজ্য বাজেটেও এর উল্লেখ রাখা হয়েছে। জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, “সরকারের লক্ষ্য অনুযায়ী জায়গা খোঁজা এবং রিপোর্ট তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এবার প্রশাসনের পরবর্তী নির্দেশ অনুযায়ী যাবতীয় কাজ ধাপে ধাপে এগিয়ে নিয়ে যাওয়া হবে।”

স্থানীয়দের দাবি ও কর্মসংস্থান

বন্দর তৈরির খবর ছড়িয়ে পড়তেই দাদনপাত্রবাড়ের বাসিন্দাদের মধ্যে আশার আলো দেখা দিয়েছে। স্থানীয়রা মূলত চাষবাস এবং শুঁটকি মাছ উৎপাদনের সঙ্গে যুক্ত। বন্দর নির্মাণের জন্য জমি দিতে তাঁরা রাজি হলেও, তাঁদের মূল উদ্বেগ কর্মসংস্থান নিয়ে। স্থানীয় বাসিন্দা সুব্রত গিরি, সুকুমার মণ্ডল ও ইন্দ্রজিৎ গিরিরা জানিয়েছেন, “বন্দর গড়ে উঠলে এলাকায় উন্নয়নের সুযোগ আসবে। তাতে আমাদের কোনো আপত্তি নেই। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমাদের বিনীত আবেদন, প্রকল্প বাস্তবায়িত হলে যেন স্থানীয়দের কর্মসংস্থানের অগ্রাধিকার দেওয়া হয়।”

উপকূলবর্তী এলাকার আর্থ-সামাজিক পরিস্থিতির উন্নয়নে এই গভীর সমুদ্রবন্দরকে কেন্দ্র করে বড় স্বপ্ন দেখছে রাজ্য প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা ও সরকারি সদিচ্ছায় এই প্রকল্প খুব দ্রুত সফল হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

মিনাখাঁয় নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ! গ্রেফতার বাপ্পা মোল্লা

কলকাতা মেট্রোর ইতিহাসে নতুন মাইলফলক! ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনে টিবিএম ‘দুর্গা’র সফল ব্রেকথ্রু

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *