৩০ মে ডিএ বৈঠকে ডাকছেন মুখ্যমন্ত্রী, আশায় রাজ্য সরকারি কর্মীরা - 24 Ghanta Bangla News
Home

৩০ মে ডিএ বৈঠকে ডাকছেন মুখ্যমন্ত্রী, আশায় রাজ্য সরকারি কর্মীরা

Spread the love

৩০ মে-র বৈঠক প্রসঙ্গে কী জানিয়েছেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়? তিনি বলেন, ‘রাজ্য সরকারের এক আধিকারিক ফোন করে বলেছেন ৩০ মে মুখ্যমন্ত্রী ডিএ নিয়ে আলোচনায় বসবেন। আমাদের সংগঠনের নাম, ই-মেইল, হোয়াটসঅ্যাপ নম্বর চেয়ে পাঠিয়েছিলেন।’ তিনি আরও জানিয়েছেন, ডিএ মামলায় তিনটি সংগঠন ছিল। বাকি ২টি যে সংগঠন ছিল, তাদেরও নাম-তথ্য পাঠানোর কথা বলা হয়েছিল। সেটা তাঁরা পাঠিয়েছেন। মলয় বলেন, ‘আমরা এখনও কনফার্ম করছি না। নবান্ন থেকে যতক্ষণ না পর্যন্ত মেসেজ আসে, ততক্ষণ পর্যন্ত জানাচ্ছি না। হয়তো দু-একদিনের মধ্যে মেইল আসবে। তারপরেই আমরা সেটা জানাব।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *