Samserganj: স্ত্রী, ভাই, ভাইপো, ভাইঝি, সবাই প্রতিবন্ধী! এক পরিবারের ১৫ জন কীভাবে পায় প্রতিবন্ধী ভাতা? | Handicapped allowance given to 15 members of a family, raised controversy in Samrsergunj, Murshidabad - 24 Ghanta Bangla News
Home

Samserganj: স্ত্রী, ভাই, ভাইপো, ভাইঝি, সবাই প্রতিবন্ধী! এক পরিবারের ১৫ জন কীভাবে পায় প্রতিবন্ধী ভাতা? | Handicapped allowance given to 15 members of a family, raised controversy in Samrsergunj, Murshidabad

Spread the love

অভিযুক্ত পঞ্চায়েত সদস্যImage Credit: TV9 Bangla

মুর্শিদাবাদ: লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার প্রতিবন্ধী ভাতা। ফের সামনে এল বেনিয়মের অভিযোগ। সুস্থ মানুষকে দেওয়া হচ্ছে প্রতিবন্ধী ভাতা! এমনই অভিযোগ উঠেছে তৃণমূল (TMC) নেতার পরিবারের বিরুদ্ধে। তবে অভিযুক্ত তৃণমূল নেতা সব অভিযোগ অস্বীকার করেছেন।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ঘটনা। প্রতিবন্ধী ভাতা নিয়ে বিস্ফোরক দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। অভিযোগের তির তৃণমূল পরিচালিত সামশেরগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য অসিকুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, তাঁর পরিবারের অন্তত ১৫ জন সম্পূর্ণ সুস্থ সদস্যের নামে সরকারি প্রতিবন্ধী ভাতা বছরের পর বছর তোলা হয়েছে।

অভিযোগ, অসিকুল ইসলামের স্ত্রী রেশমা লাইলা, তিন ছেলে- মহম্মদ আদিল ইসলাম, মহম্মদ সাইফ ইসলাম ও সাজিদ ইসলাম সহ পরিবারের আরও বহু সদস্যকে সরকারি নথিতে ‘প্রতিবন্ধী’ দেখিয়ে মানবিক ভাতার সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। শুধু স্ত্রী-সন্তানই নয়, ভাই, কাকা, ভাইপো ও ভাইঝিদের নামও ওই তালিকায় রয়েছে বলে অভিযোগ। অথচ স্থানীয় বাসিন্দাদের দাবি, তালিকাভুক্ত সকলেই শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ।

এই অভিযোগ প্রকাশ্যে আসতেই এলাকা জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, প্রকৃত প্রতিবন্ধীরা যখন সরকারি সাহায্যের জন্য বছরের পর বছর ঘুরে বেড়ান, তখন কীভাবে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার পরিবারের এতজন সদস্য সরকারি ভাতার তালিকায় নাম তুললেন?

কার মদতে এই অনিয়ম চলল? প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে বড় প্রশ্ন। বিষয়টি সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজনৈতিক মহলেও তোলপাড় শুরু হয়েছে। বিরোধীদের অভিযোগ, এটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সরকারি প্রকল্পকে দলীয় প্রভাব খাটিয়ে এভাবেই লুঠ করা হয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং ভুয়ো উপভোক্তাদের তালিকা প্রকাশের দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *