যে পুরুষ সেই নারী, রহস্যময় এই সামুদ্রিক প্রাণীর কথা জানেন? - 24 Ghanta Bangla News
Home

যে পুরুষ সেই নারী, রহস্যময় এই সামুদ্রিক প্রাণীর কথা জানেন?

Spread the love

Tripod fish standing on three elongated fins on the deep ocean floor in complete darkness.

মাছ মানেই সাঁতার কেটে বেড়াবে, এটাই স্বাভাবিক। কিন্তু এমন একটি মাছ আছে, যে ঘণ্টার পর ঘণ্টা প্রায় এক জায়গাতেই দাঁড়িয়ে থাকে। হাঁটে না, সাঁতারও কাটে না। তিনটি লম্বা পাখনার উপর ভর করে সমুদ্রের তলায় দাঁড়িয়ে থাকে।

Tripod fish standing on three elongated fins on the deep ocean floor in complete darkness.

এই মাছের নাম ‘Tripod Fish’। বিজ্ঞানীরা একে ‘Bathypterois grallator’ নামে চেনেন। এটি সমুদ্রের অনেক গভীরে বাস করে। সাধারণত ১,০০০ থেকে ৪,৫০০ মিটার গভীর অন্ধকার জলে এদের দেখা যায়। সেখানে সূর্যের আলো পৌঁছয় না।

Tripod fish standing on three elongated fins on the deep ocean floor in complete darkness.

এই মাছের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এর তিনটি লম্বা পাখনা। দু’টি বুকের কাছে এবং একটি লেজের নীচে। এই তিনটি পাখনাই অনেকটা ট্রাইপড বা তিন-পাওয়ালা স্ট্যান্ডের মতো কাজ করে। তাই এর নাম হয়েছে ‘Tripod Fish’।

Tripod fish standing on three elongated fins on the deep ocean floor in complete darkness.

এই পাখনার উপর ভর করেই মাছটি সমুদ্রের তলায় দাঁড়িয়ে থাকে। গভীর জলে অযথা সাঁতার কাটলে অনেক শক্তি খরচ হয়। তাই শক্তি বাঁচাতেই এই কৌশল ব্যবহার করে ট্রাইপড ফিশ।

Tripod fish standing on three elongated fins on the deep ocean floor in complete darkness.

কিন্তু অন্ধকারে শিকার ধরে কী করে? এই মাছের লম্বা পাখনা জলের সামান্য কম্পনও টের পায়। ছোট চিংড়ি বা অন্য ছোট প্রাণী কাছে এলেই মুহূর্তের মধ্যে মুখ খুলে শিকার ধরে ফেলে।

Tripod fish standing on three elongated fins on the deep ocean floor in complete darkness.

এত গভীরে আলো না থাকায় এই মাছের চোখ খুব বেশি কাজে লাগে না। বরং শরীরের বিশেষ সংবেদনশীল অঙ্গ ও পাখনার সাহায্যেই আশপাশের নড়াচড়া বুঝতে পারে। অর্থাৎ, চোখের চেয়ে অনুভূতির উপরই বেশি ভরসা করে।

Tripod fish standing on three elongated fins on the deep ocean floor in complete darkness.

ট্রাইপড ফিশের শরীরও গভীর সমুদ্রের জন্য বিশেষ ভাবে তৈরি। সেখানে জলের চাপ ভূপৃষ্ঠের তুলনায় কয়েকশো গুণ বেশি। তবু এই মাছ সহজেই সেই পরিবেশে বেঁচে থাকে।

Tripod fish standing on three elongated fins on the deep ocean floor in complete darkness.

আরও একটি মজার তথ্য হলো, ‘Tripod Fish’-এর অনেক প্রজাতিই ‘Hermaphrodite’। অর্থাৎ, একই মাছের শরীরে স্ত্রী ও পুরুষ—দুই ধরনের প্রজনন অঙ্গই থাকে। গভীর সমুদ্রে সঙ্গী খুঁজে পাওয়া কঠিন বলেই এমন অভিযোজন হয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা।

Tripod fish standing on three elongated fins on the deep ocean floor in complete darkness.

সমুদ্রের গভীরে এমন অনেক প্রাণী রয়েছে, যাদের জীবনযাপন আমাদের কল্পনারও বাইরে। তাদের মধ্যেই অন্যতম ‘Tripod Fish’। তিনটি পাখনার উপর ভর করে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা এই মাছ আজও গভীর সমুদ্রের অন্যতম বিস্ময়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *