গরমে কতক্ষণ একটানা এয়ারকন্ডিশন মেশিন চালানো নিরাপদ?
কতক্ষণ একটানা এসি চালানো উচিত?
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এসি কতক্ষণ চালানো যাবে তা নির্ভর করে ঘরের আকার ও এসির ক্ষমতার ওপর।
যদি ঘর ছোট হয় এবং এক টনের এসি ব্যবহার করা হয়, তাহলে সেটি সাধারণত ৮ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত একটানা চালানো যেতে পারে।
আর যদি ঘর বড় হয় এবং ১.৫ টন বা ২ টনের এসি থাকে, তাহলে প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত ব্যবহার করা সাধারণত নিরাপদ বলে মনে করা হয়।
বেশি সময় চালালে কী সমস্যা হতে পারে?
-
যদি এসি দীর্ঘ সময় একটানা চালানো হয়, তাহলে তা অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। এর ফলে—
-
কম্প্রেসর নষ্ট হতে পারে।
-
বিদ্যুৎ খরচ বেড়ে যায়।
-
এসির কার্যক্ষমতা কমে।
-
শর্ট সার্কিট বা আগুন লাগার ঝুঁকি বাড়ে।
নিরাপদে এসি ব্যবহারের কিছু উপায়
-
মাঝে মাঝে এসি বন্ধ করে মেশিনকে ঠান্ডা হতে দেওয়া উচিত
-
নিয়মিত সার্ভিসিং করান।
-
ফিল্টার পরিষ্কার রাখুন।
-
খুব কম তাপমাত্রায় (১৮-২২ ডিগ্রি) দীর্ঘ সময় এসি চালাবেন না
-
বাড়ির বাইরে গেলে এসি বন্ধ করে যান।
-
সঠিক ব্যবহারে এসি দীর্ঘদিন ভালো থাকবে এবং দুর্ঘটনার ঝুঁকিও অনেক কমে যাবে।