ভিক্টোরিয়ার অন্তর্বাস হাতে পেয়েই লাফিয়ে উঠলেন তৃপ্তি দিমরি, কোন সিক্রেট ফাঁস করলেন? | Triptii dimri victorias secret brand ambassador fashion secrets
রণবীর কাপুরেক অ্যানিম্যাল ছবির দৌলতে রাতারাতি ন্যাশনাল ক্রাশ হয়ে উঠেছিলেন বলিউড সুন্দরী তৃপ্তি দিমরি। লোকে তাঁকে ভাবি ২ নামেই সম্বোধন করতেন। তবে শুধুই অ্যানিম্যাল নয়, এরপর বহু ছবিতেই নিজের অভিনয় দক্ষতার জোরে বলিউডের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন এই অভিনেত্রী। আর এবার তৃপ্তির জীবনে এল বড় সুযোগ! ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক।
সম্প্রতি বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ‘ভিক্টোরিয়াস সিক্রেট’ (Victoria’s Secret)-এর প্রথম ভারতীয় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তৃপ্তি। এই সাফল্যের পর এক সংবাদমাধ্যমকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে খোলামেলা আড্ডায় মাতলেন অভিনেত্রী। আর সেখানেই ভিক্টোরিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করলেন তৃপ্তি।
তৃপ্তি মনে করেন, সময়ের সঙ্গে সঙ্গে তার ব্যক্তিত্বের পরিবর্তনের মতোই ভোল বদলেছে তার ওয়ার্ডরোবেরও। প্রতিদিনের নতুন নতুন ট্রেন্ডের পেছনে অন্ধের মতো না ছুটে, তিনি এখন এমন পোশাক বেছে নিতে পছন্দ করেন যা তার আসল সত্ত্বাকে প্রকাশ করে।
সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, “আমি ট্রেন্ডের পেছনে ছোটা বন্ধ করে দিয়েছি। এখন এমন পোশাকের ওপর বেশি জোর দিই যা আমার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই। আজকের দিনে দাঁড়িয়ে আমার স্টাইল স্টেটমেন্ট আসলে আমার নিজেরই প্রতিফলন।” নিজের ফ্যাশনকে “অনায়াস, বহুমুখী এবং আরামদায়ক” হিসেবে বর্ণনা করেন তৃপ্তি।
তিনি আরও স্পষ্ট করে জানান, কোনও জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হোক বা সাধারণ কোনও আউটিং— প্রতিটি পোশাকেই তিনি নিজের স্বাভাবিক রূপটি ধরে রাখতে চান। তৃপ্তির কথায়, “আত্মবিশ্বাস আসে এমন পোশাক থেকে যা আপনাকে আরাম দেয় এবং যার মধ্যে আপনি পুরোপুরি নিজের মতো থাকতে পারেন।”