কলকাতায় আদানি, সাতসকালে কালীঘাটে পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি - 24 Ghanta Bangla News
Home

কলকাতায় আদানি, সাতসকালে কালীঘাটে পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিল্পপতি

Spread the love

কলকাতা: পালাবদলের বঙ্গে শিল্প ও কর্মসংস্থানের জোয়ার আনতে রাজ্যে পা রাখলেন দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। বুধবার রাজ্যে আসার পর…

কলকাতা: পালাবদলের বঙ্গে শিল্প ও কর্মসংস্থানের জোয়ার আনতে রাজ্যে পা রাখলেন দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি তথা আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি। বুধবার রাজ্যে আসার পর বৃহস্পতিবার সকালে সস্ত্রীক কালীঘাট মন্দিরে পুজো দিয়ে নিজের ব্যস্ত দিনটি শুরু করেছেন তিনি। আজ সারাদিন তাঁর একাধিক হাই-প্রোফাইল কর্মসূচি রয়েছে। এর মধ্যে নিউটাউনে আড়াই হাজার শয্যার অত্যাধুনিক হাসপাতাল ‘আদানি আরোগ্য মন্দির’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। পাশাপাশি, দুপুরে রাজ্যের শিল্পায়ন ও বিনিয়োগের রূপরেখা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসার কথা রয়েছে তাঁর।

রাজ্যে পালাবদলের পর শিল্পস্থাপন ও কর্মসংস্থান বৃদ্ধিতে বিশেষ জোর দিয়েছে বর্তমান বিজেপি সরকার। সেই লক্ষ্যেই আদানি গোষ্ঠী রাজ্যের একাধিক ক্ষেত্র ও পরিকাঠামো উন্নয়নে বড় অঙ্কের বিনিয়োগ করতে চলেছে বলে নবান্ন সূত্রে খবর। স্বাস্থ্য পরিকাঠামোর পাশাপাশি ইতিমধ্যেই কুমোরটুলি ঘাটের সংস্কারের কাজ সম্পন্ন করেছে আদানি গ্রুপ। আজ আনুষ্ঠানিকভাবে সেই সংস্কার করা ঘাটেরও উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

পুজো পরিক্রমা ও আর্থিক অনুদানের ঘোষণা

বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোকেও আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে বড় উদ্যোগ নিয়েছে আদানি গোষ্ঠী। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, কলকাতার সেরা আটটি দুর্গাপুজো কমিটিকে বেছে নিয়ে তাদের প্রত্যেককে ২৫ লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে। শুধু তাই নয়, বাংলার এই দুর্গোৎসবের শিল্প ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে পরিচিত করতে দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে একটি বিশেষ পরিদর্শন কর্মসূচিরও আয়োজন করা হয়েছে। আগামী ১০, ১১ এবং ১২ অক্টোবর, এই তিন দিন ধরে চলবে ওই বিশেষ ‘পুজো প্রিভিউ টুর’। সব মিলিয়ে, শিল্প বিনিয়োগ আর পুজোর মরশুমের মেলবন্ধনে গৌতম আদানির এই কদিনের কলকাতা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

Advertisements


   


   

বাড়ি সংক্রান্ত নথি তলব! আজই পুরসভার দফতরে যেতে পারেন অভিষেকের বাবা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *