Petrol-Diesel: পেট্রোল-ডিজ়েল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, ১ জুলাই থেকে জারি নয়া নিয়ম | Petrol Diesel Rule Changed in India: Centre Removes 200 Litre Fuel Purchase Limit from July 1 - 24 Ghanta Bangla News
Home

Petrol-Diesel: পেট্রোল-ডিজ়েল নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, ১ জুলাই থেকে জারি নয়া নিয়ম | Petrol Diesel Rule Changed in India: Centre Removes 200 Litre Fuel Purchase Limit from July 1

Spread the love

নয়া দিল্লি: পেট্রোল ও ডিজেল কেনার (Petrol-Diesel) নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। পেট্রোপণ্যের খুচরো বিক্রিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। প্রত্যেক গাড়ির ক্ষেত্রে ২০০ লিটার পর্যন্ত জ্বালানি কেনার সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়া হয়েছিল সরকারের (Central Government) তরফে। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই নতুন নিয়ম ১ জুলাই থেকেই কার্যকর হবে। সরকারের সিদ্ধান্তের ফলে বাণিজ্যিক ব্যবহারকারীরা উপকৃত হবেন।

পেট্রোল-ডিজ়েল কেনায় নিষেধাজ্ঞা

গত ১২ জুন সরকার একটি নির্দেশিকা জারি করেছিল। সেখানে বলা হয়েছিল, খুচরো পেট্রোল পাম্প থেকে পেট্রোল ও ডিজেল বিক্রিতে একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছিল। সেই নিয়ম অনুযায়ী, কোনও একটি গাড়িকে দিনে সর্বোচ্চ ২০০ লিটার পর্যন্তই পেট্রোল বা ডিজ়েল বিক্রি করা যেত। এই বিধিনিষেধ কার্যকর হওয়ার পর বড় ট্রাক, বাস এবং অন্যান্য ভারী বাণিজ্যিক যানবাহনের মালিকদের প্রয়োজন অনুযায়ী একসঙ্গে জ্বালানি কিনতে সমস্যার মুখে পড়তে হচ্ছিল।

কেন জারি করা হয়েছিল এই বিধিনিষেধ?

কেন্দ্রের দাবি, সাম্প্রতিক সময়ে অভিযোগ উঠেছে, বাল্ক ক্রেতারা তুলনায় কম দামে সাধারণ পাম্প থেকে বেশি করে তেল কিনছেন। দামের পার্থক্যের কারণে সুযোগ নিয়ে সাধারণ পেট্রোল পাম্প থেকেই জ্বালানি কিনছিলেন বলে অভিযোগ। কেন্দ্রের মতে, সাধারণ পেট্রোল পাম্প থেকে যদি বাল্ক ক্রেতাদের জ্বালানি কিনতে থাকেন, তাহলে তার বড় প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের উপর। জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে এবং জরুরি পরিষেবাও ব্যাহত হতে পারে। এই পরিস্থিতি সামাল দিতেই ২০০ লিটারের সীমা বেঁধে দেওয়া হয়েছিল।

১ জুলাই থেকে নতুন নিয়ম

বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সরকার ওই বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। ফলে ১ জুলাই থেকে পেট্রোল পাম্পে ২০০ লিটারের সর্বোচ্চ সীমা আর কার্যকর থাকবে না। গ্রাহক প্রয়োজন অনুযায়ী জ্বালানি কিনতে পারবেন। সরকারের এই সিদ্ধান্তে সবথেকে বেশি উপকৃত হবেন পরিবহন ব্যবসায়ী, ট্রাক ও বাস মালিক-সহ ভারী যানবাহনের চালকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *