সব জেলা হাসপাতালে ক্যানসার সেন্টার, বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর – Bengali News | Union Budget 2025: Big Announcement for Health Care Sector, Every District will Have Cancer Centre in Upcoming 3 Years, Says FM Nirmala Sitharaman
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।Image Credit source: PTI
নয়া দিল্লি: বাজেটে স্বাস্থ্যখাতে বড় ঘোষণা। ক্যানসার নিরাময়ে জোর কেন্দ্রের। এ দিন কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, দেশের প্রতিটি জেলায় ক্যানসার সেন্টার তৈরি হবে।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করেন যে দেশের প্রতিটি জেলায় ক্যানসার সেন্টার তৈরি করা হবে। আগামী ৩ বছরের মধ্যে সব জেলায় ক্যানসার সেন্টার তৈরি করা হবে। জেলা হাসপাতালগুলিতে এই ক্যানসার সেন্টার তৈরি করা হবে। ২০০টি কেন্দ্র স্থাপন করা হবে।
দেশের চিকিৎসকদের সংখ্যা বাড়াতেও বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থমন্ত্রী ঘোষণা করেন যে মেডিক্যাল কলেজগুলিতে ১০ হাজার আসন বৃদ্ধি করা হচ্ছে। এতে মেডিক্যাল পড়ার সুবিধা পাবে আরও ছাত্র-ছাত্রী।
ডেলিভারি বা গিগ ওয়ার্কারদের জন্যও বড় ঘোষণা কেন্দ্রের। গিগ ওয়ার্কারদের সুরক্ষা দিতে স্বাস্থ্যবিমার ঘোষণা। সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে আনা হবে গিগ ওয়ার্কারদের। মোট ১ কোটি কর্মী স্বাস্থ্য ও বিমার সুবিধা পাবেন।
