PM Modi in G20: কর্মদক্ষতা বৃদ্ধি থেকে সন্ত্রাস-মোকাবিলা! জি-২০-তে তিন ‘সমাধান সূত্র’ পেশ মোদীর – Bengali News | PM Modi Outlines Three Key Solutions for Global Holistic Development at G20 Summit
জি-২০ শীর্ষ সম্মেলনে মোদীImage Credit: PTI
নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার রাজধানী জোহানেসবার্গে গিয়ে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধনী অধিবেশন থেকে বিশ্বব্যাপী উন্নয়নের পক্ষে সওয়াল করেছেন তিনি। নিজের ভাষণে তিনটি সমাধান সূত্র তুলে ধরলেন তিনি। কী সেই সমাধান সূত্র?
জ্ঞানের ভান্ডার
জি-২০ শীর্ষ সম্মেলনের মঞ্চ থেকে ‘জ্ঞানের ভাণ্ডার’ তৈরির বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি বলেন, ‘গোটা বিশ্বে কয়েক লক্ষ জনগোষ্ঠী রয়েছে। তাঁদের সংস্কৃতি, ভাষা ও জ্ঞান সবই ভিন্ন। সেই ভিন্নতাকেই যদি এক ছাদের তলায় নিয়ে আসা যায়?’ মোদীর কথায়, এই ভান্ডার মানুষকে ভবিষ্যতের জন্য তৈরি করব। আজকের ভাষা-সংস্কৃতিকে সংরক্ষণ করবে।
কর্মদক্ষ করে তুলতে হবে
মোদীর কথায় প্রশিক্ষণই মানবজীবনের অন্য়তম লক্ষ্য় হওয়া উচিত। জি-২০ সম্মেলন থেকে প্রশিক্ষণ ভিত্তিক প্ল্যাটফর্ম তৈরির হয়ে সওয়াল করেছেন প্রধানমন্ত্রী। এদিন তিনি বলেন, ‘আফ্রিকার উন্নয়নের স্বার্থে, এখানকার যুব প্রজন্মকে আরও বেশি কর্মদক্ষ করে তুলতে আমাদের জি-২০ আফ্রিকা স্কিল মাল্টিপ্লায়ার প্রকল্প শুরু করা উচিত। যা আগামী এক দশকে আফ্রিকার বুকে ১০ লক্ষ দক্ষ কর্মী তৈরি করবে। যুব প্রজন্মকে প্রশিক্ষণ দেবে।’
দমন করতে হবে মাদক ও সন্ত্রাস চক্র
শুধুই দক্ষিণ আফ্রিকা নয়, গোটা আফ্রিকা মহাদেশ জুড়েই সন্ত্রাসবাদ ও মাদক চক্রের নেটওয়ার্ক ছড়িয়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন জোহানেসবার্গে ভাষণ দিচ্ছেন, সেই সময় আফ্রিকা মহাদেশের অন্তর্গত সুদানে চলছে গৃহযুদ্ধ। সন্ত্রাসবাদ, নাশকতা নরকে পরিণত হয়েছে এই দেশ। আর জি-২০ সম্মেলনে গিয়ে মোদী মনে করিয়েছেন সেই কথাই।
সন্ত্রাসবাদ ও মাদকচক্রকে শেষ করে দিতে সেদেশের সরকারকে আরও তৎপর হওয়ার বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি, এই কাজে তাঁদের পাশে দাঁড়ানোর কথাও জানিয়েছেন মোদী।