SIR Second Phase: স্থগিত হবে SIR? কমিশনের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট - Bengali News | Supreme Court Asks EC to Respond to Kerala’s Plea to Postpone Voter Roll Revision - 24 Ghanta Bangla News
Home

SIR Second Phase: স্থগিত হবে SIR? কমিশনের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট – Bengali News | Supreme Court Asks EC to Respond to Kerala’s Plea to Postpone Voter Roll Revision

Spread the love

নয়াদিল্লি: ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ পিছিয়ে দেওয়ার মামলায় দেশের নির্বাচন কমিশনের অবস্থান জানতে চাইল সুপ্রিম কোর্ট। কেরল সরকারের তরফে করা মামলার পরিপ্রেক্ষিতে কমিশনকে নোটিস পাঠাল দেশের শীর্ষ আদালত। পাশাপাশি, উত্তর প্রদেশের এক কংগ্রেস সাংসদের SIR নিয়ে করা চ্যালেঞ্জও শুনেছেন বিচারপতিরা।

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চে ওঠে এই মামলগুলি। সেখানে কেরল সরকারের হয়ে সওয়াল করছিলেন আইনজীবী কপিল সিব্বল। সামনেই কেরলে আঞ্চলিক নির্বাচন (পুরসভা এবং পঞ্চায়েত ভোট)। তাই এই সময়কালে এক সঙ্গে নির্বাচন ও ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের কাজ চলা কঠিন বলেই যুক্তি দেন সিব্বল।

সিব্বলের বক্তব্যের পর উত্তর প্রদেশের কংগ্রেস সাংসদ তনুজ পুনিয়ার আর্জি শোনেন বিচারপতিরা। সে রাজ্যে চলা নিবিড় পরিমার্জনের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছেন তিনি। শীর্ষ আদালত সূত্রে খবর, আগামী ২৬ নভেম্বর কেরল সরকারের করা মামলার শুনবেন এই তিন বিচারপতির বেঞ্চ। তবে উত্তর প্রদেশের সাংসদের করার মামলার জন্য এখনও কোনও নির্দিষ্ট তারিখ বেঁধে দেয়নি তাঁরা।

স্থগিতের আর্জি

সম্প্রতি কেরলে এক বিএলওর আত্মহত্যার ঘটনায় পর থেকে সে রাজ্যে সুর ছড়িয়েছে সব পক্ষ। ঘটনার দিন এসআইআর বয়কটের ডাক দেয় বেশ কয়েকটি সরকারি কর্মচারীদের সংগঠন। তিরুবনন্তপুরমে সিইও দফতর পর্যন্ত ঘেরাও করে তাঁরা। তখনই ওঠে এই নিবিড় পরিমার্জন প্রক্রিয়া স্থগিতের প্রসঙ্গ। আগামী মাসের ৯ ও ১১ তারিখ কেরলে দু’দফায় আয়োজিত হতে চলেছে আঞ্চলিক নির্বাচন। গণনা হবে ১২ ডিসেম্বর। জিওটা নির্বাচনী প্রক্রিয়া শেষ হবে ১৮ ডিসেম্বর। এর মাঝে একই সঙ্গে নির্বাচনের কাজ ও তালিকা সংশোধনের কাজ চালানো কঠিন হবে বলেই মনে করছেন একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *