অতীত চেনাতে পুরনো আমলের জিনিস নিয়ে প্রদর্শনী মালদায়
বিভিন্ন সূত্র ধরেই দেশ-বিদেশ থেকেই নানান পুরনো সামগ্রীগুলি তিনি সংগ্রহ করেন। কখনও ইন্টারনেট ঘেঁটে, আবার কখনও মানুষের মাধ্যমেই এইসব প্রাচীন জিনিস কিনে তিনি বাড়িতে তৈরি করেছেন সংগ্রহশালা। ছাত্র-ছাত্রীরদের প্রেরণা জায়গাতেই পুরোনো আমলের জিনিসের প্রদর্শনীয় কর্মশালার আয়োজন বলে জানিয়েছেন তিনি।
এই প্রদর্শনীতে স্থান পেয়েছে দেশ-বিদেশের বহু পুরনো কয়েন ও কাগজের নোট, টেলিফোন, টেলিগ্রাফ যন্ত্র, ডাকটিকিট, পোস্টাল স্ট্যাম্প, পোস্টার-সহ নানা ঐতিহাসিক সংগ্রহ। প্রতিটি সামগ্রীই অতীতের ঐতিহ্য ও ইতিহাসের সাক্ষী।