কংসাবতীর বুক চিরে বালি তোলার হিড়িক পুরুলিয়ায়
জল, জঙ্গল ও জমির অধিকার রক্ষা আন্দোলনের প্রথম সারির নেতা তথা আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত মাহাতো নির্বিচারে বালি তোলার তীব্র বিরোধিতা করেছেন। তিনি বলেন, ‘বালি নিয়ে কেন এই অবস্থা চলছে তা স্পষ্ট নয়। ঘাট খোলার খবর ছড়াতেই একসঙ্গে শয়ে শয়ে ট্র্যাক্টর হাজির হয়ে গিয়েছে। প্রশ্ন হচ্ছে, একটি মাত্র ঘাট থেকে এ ভাবে নির্বিচারে বালি তুলে নেওয়া হলে নদীর গতিপথ বদলে যাওয়ার আশঙ্কা রয়েছে। প্রকৃতিকে রক্ষা করে কাজ করতে হবে। প্রয়োজনে ঘাটের সংখ্যা বাড়ানো হোক। না-হলে কেদারনাথে আমরা যে বিপর্যয় দেখেছিলাম, সেই রকম বিপর্যয় আমাদের জন্যও যে অপেক্ষা করছে না, কে বলতে পারে!’