বরাদ্দ ৩,০৩০ কোটি টাকা, ‘ভাব্য রসায়ন’ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
কেন্দ্রের আশা স্পেশ্যালাইজ়ড কেমিক্যাল পার্ক গড়ে উঠলে শিল্প সংস্থাগুলি এক ছাতার তলায় আধুনিক পরিকাঠামো, উন্নত লজিস্টিকস, সাধারণ বর্জ্য পরিশোধন ব্যবস্থা, বিদ্যুৎ ও জল সরবরাহের মতো সুবিধে পাবে। এর ফলে উৎপাদন খরচ কমার পাশাপাশি ঘরোয়া উৎপাদন বাড়বে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টক্কর দেওয়ার উপযুক্ত রাসায়নিক পণ্য তৈরি করা সম্ভব হবে বলেই মনে করা হচ্ছে। একই সঙ্গে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বিপুল কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে মনে করছে কেন্দ্র।