বিদেশের মাটিতে পাক সেনাপ্রধানকে গুপ্তহত্যার ছক ইজ়রায়েলের! কী ভাবে ঠেকাল ইসলামাবাদ?
কী ভাবে ঠেকাল পাকিস্তান?
এসকোবারের আরও দাবি, পাক সামরিক গোয়েন্দারা এই ষড়যন্ত্রের কথা আগেভাগেই ‘ইন্টারসেপ্ট’ করেছিলেন। অর্থাৎ, আড়ি পেতে জানতে পেরে গিয়েছিলেন মোসাদের এই গুপ্তহত্যার পরিকল্পনা।
এর পরে কূটনৈতিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে (এসকোবারের অনুমান ওমানের মাধ্যমে) ইজ়রায়েলকে একটি কড়া বার্তা দেয় ইসলামাবাদ। তাদের হুঁশিয়ারি ছিল, ‘আমাদের প্রতিনিধি দলের গায়ে যদি একটি আঁচড়ও লাগে, তবে ইজ়রায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে সম্পূর্ণ মুছে ফেলব।’
প্রসঙ্গত উল্লেখ্য, পাকিস্তান পারমাণবিক অস্ত্রধর দেশ। তাদের এই হুঁশিয়ারিকে তাই মোটেই হাল্কা ভাবে নেয়নি তেল আভিভ। গুপ্তহত্যার ছক আর গোপন নেই বুঝে সরে আসে সেই পরিকল্পনা থেকে।