‘সবাই গতি কমাতে বললেও চালক কথা শোনেননি’, ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় ভয়াবহ অভিজ্ঞতা যাত্রীর - 24 Ghanta Bangla News
Home

‘সবাই গতি কমাতে বললেও চালক কথা শোনেননি’, ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় ভয়াবহ অভিজ্ঞতা যাত্রীর

Spread the love

বাণেশ্বর সরকার, বাস যাত্রী

আমি কর্মসূত্রে শিলিগুড়ি শিবমন্দির এলাকায় থাকি। কিন্তু আমার বাড়ি ফালাকাটায়। রবিবার সকালে শিলিগুড়ি বাস টার্মিনাস থেকে এই অভিশপ্ত বাসে উঠেছিলাম। গাড়িতে মহিলাদের প্রচণ্ড ভিড় থাকায় পিছনের দিকে গিয়ে দাঁড়াই। প্রথম থেকেই বাসটি বেপরোয়া ভাবে চলছিলো। এ নিয়ে যাত্রীরা নিজেদের মধ্যে আলোচনাও করছিল। আমিও কয়েকবার হুমড়ি খেয়ে পাশের যাত্রীর গায়ে প্রায় পড়ে যাচ্ছিলাম। বাসের গতি কমাতে বেশ কয়েকবার চালককে বলতে কন্ডাক্টরকে অনুরোধ করেন যাত্রীরা। কিন্তু চালক কথা শোনেননি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *