‘চুরির দায়ে আমরা সংসদ থেকে বরখাস্ত হইনি’, নাম না করে মহুয়াকে খোঁচা শতাব্দীর? | MP Satabdi Roy mocks Mahua Maitra without taking her name
তৃণমূলের ভরাডুবির মধ্যে আরও কি অনেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়তে পারেন? এই জল্পনা উস্কে দিলেন বীরভূমের ‘বিদ্রোহী’ সাংসদ শতাব্দী রায়। বললেন, “এখন যাঁরা বড় বড় কথা বলছেন, তাঁদের অনেকেই কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করেছেন।” একইসঙ্গে তাঁর দাবি, মন্ত্রিত্ব চেয়ে বিজেপির সঙ্গেও যোগাযোগ করেছিলেন কেউ কেউ। তা হয়নি বলে যাননি। নাম না করে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে খোঁচা দিলেন বীরভূমের সাংসদ। বললেন, “চুরির দায়ে আমাদের ২০ জন সংসদ থেকে বরখাস্ত হইনি। টাকার বদলে সংসদে প্রশ্ন তুলিনি। দামি ব্যাগ পাইনি।”