Cyclone Remal Live: ভাঙতে পারে বাঁধ, রেমালের দাপটে প্লাবিত ফ্রেজারগঞ্জ, বাতিল বহু ট্রেন

আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড়। রবিবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছিল, তা রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণও আরও বেড়েছে। আজ দিনভরও বৃষ্টি হবে। একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ নদিয়া-মুর্শিদাবাদে ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা ও দুই ২৪ পরগণায় অতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।