নতুন হাসপাতাল, রেল লাইনও, নরেন্দ্র মোদীর হাত ধরে দুই বড় উপহার হাওড়ায় - 24 Ghanta Bangla News
Home

নতুন হাসপাতাল, রেল লাইনও, নরেন্দ্র মোদীর হাত ধরে দুই বড় উপহার হাওড়ায়

Spread the love

এ দিন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রেল আধিকারিকদের মতে, হাসপাতালটিতে আধুনিক চিকিৎসা সরঞ্জাম, বিশেষজ্ঞ চিকিৎসক এবং উন্নত স্বাস্থ্য পরিষেবার ব্যবস্থা থাকবে। ফলে, হাওড়া ও সংলগ্ন এলাকার স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী হবে। এর পাশাপাশি, প্রধানমন্ত্রী সাঁতরাগাছি স্টেশন থেকে সাঁকরাইল স্টেশন পর্যন্ত তৃতীয় রেল লাইনেরও উদ্বোধন করেন। এই নতুন রেললাইন চালু হওয়ার ফলে দক্ষিণ-পূর্ব রেলের অন্যতম ব্যস্ত এই রুটে ট্রেন চলাচল আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে। যাত্রিবাহী এবং পণ্যবাহী ট্রেন পরিচালনায় সুবিধা হবে, পাশাপাশি, ভবিষ্যতে রেলের পরিষেবা সম্প্রসারণের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে রেল কর্তৃপক্ষের মত।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *