New Delhi Railway Station: মাছি গলারও জায়গা নেই, দিল্লি রেলস্টেশনে দমবন্ধকর পরিস্থিতি, অসুস্থ অনেকে - Bengali News | Several people injured in a stampede like situation at New Delhi Railway station - 24 Ghanta Bangla News
Home

New Delhi Railway Station: মাছি গলারও জায়গা নেই, দিল্লি রেলস্টেশনে দমবন্ধকর পরিস্থিতি, অসুস্থ অনেকে – Bengali News | Several people injured in a stampede like situation at New Delhi Railway station


New Delhi Railway Station: কুম্ভমেলায় যাওয়া ট্রেনে ওঠার জন্য নতুন দিল্লি রেলস্টেশনে বিশাল ভিড় জমেছিল। রেল পুলিশের মতে, হঠাৎ ভিড় এতটাই বেড়ে যায় যে শ্বাসরোধের মতো পরিস্থিতি তৈরি হয়।

New Delhi Railway Station: মাছি গলারও জায়গা নেই, দিল্লি রেলস্টেশনে দমবন্ধকর পরিস্থিতি, অসুস্থ অনেকে

প্রচণ্ড ভিড়ে পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়


|
Updated on: Feb 15, 2025 | 11:28 PM




নয়াদিল্লি: মহাকুম্ভে যাওয়ার জন্য ভিড়। স্টেশনে তিল ধারণের জায়গা নেই। আর সেই ভিড়ে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি। দমবন্ধকর পরিস্থিতিতে অসুস্থ হয়ে পড়েন ১৫ জন যাত্রী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে নয়াদিল্লি রেলস্টেশনে।

জানা গিয়েছে, নয়াদিল্লি থেকে প্রয়াগরাজ যাওয়ার দুটি ট্রেন বাতিল হওয়ায় স্টেশনে ভিড় উপচে পড়ে। ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে তিল ধারণের জায়গা ছিল না। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। পদপিষ্টের মতো পরিস্থিতি তৈরি হয়। দমবন্ধকর পরিস্থিতিতে অনেকে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে আসে দমকলের চারটি ইঞ্জিন।

এই খবরটিও পড়ুন

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *