Tatkal Ticket Booking: তৎকালে টিকিট কাটার আগে শিখে নিন এই 'ম্যাজিক ট্রিক', টিকিট কনফার্ম হবে, গ্যারান্টি! | Tatkal Ticket Booking: Learn This Simple Trick to Boost Your Chances of Getting a Confirmed Ticket - 24 Ghanta Bangla News
Home

Tatkal Ticket Booking: তৎকালে টিকিট কাটার আগে শিখে নিন এই ‘ম্যাজিক ট্রিক’, টিকিট কনফার্ম হবে, গ্যারান্টি! | Tatkal Ticket Booking: Learn This Simple Trick to Boost Your Chances of Getting a Confirmed Ticket

Spread the love

নয়া দিল্লি: হঠাৎ ঘুরতে যাওয়ার প্ল্যান হলে, ট্রেনে তৎকাল টিকিট (Tatkal Ticket) বুক করা অনেকটা সময়ের বিরুদ্ধে রুদ্ধশ্বাস লড়াই! প্রতিদিন হাজার হাজার যাত্রীরা মাত্র হাতে গোনা কয়েকটি সিটের জন্য যুদ্ধ করেন। মাত্র কয়েক সেকেন্ড দেরি হয়ে গেলেই কনফার্ম টিকিটের বদলে জোটে ওয়েটিং লিস্ট। তবে আপনি কি জানেন, IRCTC অ্যাপ বা ওয়েবসাইটে এমন কিছু ইন-বিল্ট ফিচার বা সেটিংস রয়েছে, যা আপনার বুকিংয়ের গতি বহুগুণ বাড়িয়ে দিতে পারে? এতে আপনার কনফার্ম টিকিট পাওয়ার চান্সও অনেকটা বাড়িয়ে দেয়।

তৎকাল টিকিট বুকিংয়ের একটা নির্দিষ্ট সময়সীমা বা উইন্ডো থাকে। তা খোলার আগে অ্যাকাউন্টে কয়েকটি সেটিংস ঠিক করে রাখলে বুকিংয়ের সময় অনেকটা বাঁচবে, পেমেন্ট আটকে যাওয়ার চান্স থাকবে না এবং কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে। জেনে নিন তেমনই পাঁচটি জরুরি সেটিংস:

১. ‘মাস্টার লিস্ট’ (Master List)-

তৎকাল বুকিংয়ের সময় যাত্রীদের নাম, বয়স টাইপ করতেই অনেকটা সময় নষ্ট হয়ে যায়। এই সমস্যা মেটাতে দারুণ কাজ করে ‘মাস্টার লিস্ট’।

কীভাবে কাজ করে: এখানে আপনি আগে থেকেই যাত্রীর নাম, জন্মতারিখ, লিঙ্গ এবং বার্থ প্রেফারেন্স (লোয়ার, মিডল বা আপার) সেভ করে রাখতে পারেন। তৎকাল বুকিং শুরুর পর আপনাকে আর টাইপ করতে হবে না, শুধু নামগুলো সিলেক্ট করলেই চলবে। এতে অনেকটা সময় বেঁচে যাবে।

কীভাবে সেট করবেন: আইআরসিটিসি (IRCTC)-র অ্যাপ বা ওয়েবসাইটে লগ-ইন করে প্রথমে মাই অ্যাকাউন্টে (My Account) যেতে হবে। এরপরে  মাই মাস্টার লিস্ট (My Master List) অপশনে ক্লিক করুন। সেখানে গিয়ে অ্যাড প্যাসেঞ্জার (Add Passenger) অপশনে গিয়ে বিস্তারিত তথ্য সেভ করুন।

২. আইআরসিটিসি-র ই-ওয়ালেট (IRCTC e-Wallet)

তৎকাল টিকিট হাতছাড়া হওয়ার অন্যতম বড় কারণ হল ব্যাঙ্কের ওটিপি (OTP) আসতে দেরি হওয়া বা পেমেন্ট ফেল হয়ে যাওয়া। এর সহজ সমাধান হল আইআরসিটিসি-র ই-ওয়ালেট  (IRCTC e-Wallet)।

সুবিধা: এই ওয়ালেটে আগে থেকেই টাকা রিচার্জ করে রাখলে, বুকিংয়ের সময় কোনও ব্যাঙ্কিং সার্ভারের জন্য অপেক্ষা করতে হয় না এবং ওটিপি ছাড়াই দ্রুত পেমেন্ট হয়ে যায়। ফলে ট্রানজ্যাকশন ফেল হওয়ার ঝুঁকি থাকে না বললেই চলে।

কীভাবে সেট করবেন: অ্যাকাউন্টে লগ-ইন করে IRCTC e-Wallet সেকশনে যান, প্রয়োজনীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করুন এবং ভ্রমণের খরচ অনুযায়ী টাকা অ্যাড করে রাখুন।

৩. পছন্দের কোচ বাছাই (Preferred Coach)-

আপনি যদি ট্রেনের কোনও নির্দিষ্ট কোচে (যেমন S1, S2 বা B1, B2) যাত্রা করতে পছন্দ করেন, তবে আগে থেকেই সেটি সেট করে রাখতে পারেন।

কীভাবে কাজ করে: টিকিট বুকিংয়ের সময় যাত্রী বিবরণের নিচে আদার প্রেফারেন্স (Other Preferences)-এ গিয়ে পছন্দের কোচ অপশনটি অন করুন এবং আপনার পছন্দের কোচ নম্বরটি লিখে দিন। সিট খালি থাকলে সিস্টেম আপনাকেই আগে সেই কোচে আসন বরাদ্দ করার চেষ্টা করবে।

৪. ‘অটো আপগ্রেডেশন’ (Auto Upgradation)-

এটি আইআরসিটিসি অ্যাপের একটি দারুণ সুবিধা। অনেক সময় দেখা যায়, নিচু ক্লাসের সিট ফুল, কিন্তু ওপরের ক্লাসে (যেমন স্লিপার ক্লাসের তুলনায় এসি থ্রি-টায়ারে) সিট খালি আছে।

সুবিধা: আপনি যদি টিকিট কাটার সময় কনসিডার ফর অটো আপগ্রেডেশন (Consider for Auto Upgradation) অপশনটি সিলেক্ট করে রাখেন, তবে কোনও অতিরিক্ত ভাড়া ছাড়াই রেল আপনাকে ওপরের ক্লাসে কনফার্ম সিট দিয়ে দিতে পারে।

৫. বুক ওনলি ইফ কনফার্মড বার্থ আর অ্যালোটেড (Book Only If Confirmed Berths Are Allotted)- 

তৎকাল টিকিট কাটার পর ওয়েটিং লিস্ট হয়ে গেলে, টাকাও আটকে যায়, আবার যাত্রাও অনিশ্চিত হয়ে যায়। এই সমস্যা এড়াতে এই সেটিং অত্যন্ত জরুরি।

সুবিধা: এই অপশনটি সিলেক্ট করলে, সিস্টেমে যদি কনফার্ম সিট খালি থাকে তবেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটবে এবং টিকিট বুক হবে। সিট শেষ হয়ে গেলে বুকিং নিজে থেকেই বাতিল হয়ে যাবে, ফলে অযথা ওয়েটিং টিকিট নিয়ে টাকা আটকে থাকবে না।

রেলের নিয়ম অনুযায়ী, কোনও ফিচারই আপনাকে ১০০ শতাংশ কনফার্ম টিকিটের গ্যারান্টি দিতে পারে না। তবে যেখানে সাধারণ প্রক্রিয়ায় টিকিট কাটতে ১ থেকে ২ মিনিট সময় লেগে যায়, সেখানে এই সেটিংসগুলো অন থাকলে আপনি মাত্র ৩০-৪০ সেকেন্ডের মধ্যে বুকিং সম্পূর্ণ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *